১৫/৩২. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৭৭৯ - তাওয়াফের পর হালাল হওয়া

ইহরামের সময় কুরবানির পশুর গলায় কিলাদা ঝুলানো এবং কোন চিহ্ন দিয়ে দেয়া।

মুহরিমের তাওয়াফ: ইহরাম থেকে হালাল হওয়ার আলোচনা

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৭৭৯

حديث ابْنِ عَبَّاسٍ عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: حَدَّثَنِي عَطَاءٌ عَنِ ابْنِ عَبَّاسٍ: إِذَا طَافَ بِالْبَيْتِ فَقَدْ حَلَّ، فَقُلْتُ: مِنْ أَيْنَ قَالَ هذَا ابْنُ عَبَّاسٍ قَالَ: مِنْ قَوْلِ اللهِ تَعَالَى (ثُمَّ مَحِلُّهَا إِلَى الْبَيْتِ الْعَتِيقِ)، وَمِنْ أَمْرِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَصْحَابَهُ أَنْ يَحِلُّوا فِي حَجَّةِ الْوَدَاعِ قُلْتُ: إِنَّمَا كَانَ ذلِكَ بَعْدَ الْمُعَرَّفِ قَالَ: كَانَ ابْنُ عَبَّاسٍ يَرَاهُ قَبْلُ وَبَعْدُ

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

মুহরিম ব্যক্তি যখন বাইতুল্লাহ তওয়াফ করল তখন সে তাঁর ইহ্‌রাম থেকে হালাল হয়ে গেল। আমি (ইবনু জুরাইজ) জিজ্ঞেস করলাম যে, ইবনু ‘আব্বাস (রাঃ) এ কথা কী করে বলতে পারেন? রাবী ‘আত্বা (রহঃ) উত্তরে বলেন, আল্লাহ তা‘আলার এ কালামের দলীল থেকে যে, এরপর তার হালাল হওয়ার স্থল হচ্ছে বাইতুল্লাহ এবং নবী (ﷺ) কর্তৃক তাঁর সাহাবীদের হুজ্জাতুল বিদায় (এ কাজের পরে) হালাল হয়ে যাওয়ার হুকুম দেয়ার ঘটনা থেকে। আমি বললামঃ এ হুকুম তো ‘আরাফাহ-এ উকূফ করার পর প্রযোজ্য। তখন ‘আত্বা (রহঃ) বললেন, ইবনু ‘আব্বাস (রাঃ)-এর মতে উকূফে ‘আরাফাহ্‌র পূর্বাপর উভয় অবস্থার জন্য এ হুকুম।

সহীহুল বুখারী, পর্ব ৬৪ : মাগাযী, অধ্যায় ৭৭, হাঃ ৪৩৯৬; মুসলিম ১৫: হজ্জ, অধ্যায় ৩২, হাঃ ১২৪৫

অনুবাদের উৎস

সংকলক:
ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৭৭৯-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় তাওয়াফের পর হালাল হওয়া। ইবনু আব্বাস (রাঃ) বলেন, মুহরিম ব্যক্তি যখন বাইতুল্লাহ তাওয়াফ করে, তখন সে ইহরাম থেকে হালাল হয়ে যায়। ইবনু জুরাইজ প্রশ্ন করেন, ইবনু আব্বাস (রাঃ) এ কথা কোথা থেকে বললেন? আত্বা (রহ.) উত্তরে বলেন, আল্লাহর বাণী থেকে—তার হালাল হওয়ার স্থান বাইতুল্লাহ পর্যন্ত; এবং বিদায় হজ্জে নবী (صلى الله عليه وسلم) সাহাবীদের হালাল হওয়ার নির্দেশ দিয়েছিলেন—এ ঘটনা থেকেও। ইবনু জুরাইজ বলেন, এটি তো আরাফাহতে অবস্থানের পরের কথা। আত্বা (রহ.) জানান, ইবনু আব্বাস (রাঃ) এ বিধান আরাফাহর আগে ও পরে উভয় অবস্থার জন্য দেখতেন। হাদিসটি একটি ফিকহি আলোচনার বর্ণনা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইবনু আব্বাস (রাঃ) তাওয়াফের পর হালাল হওয়ার কথা বলেছেন।
  • বিধান বোঝাতে কুরআনের আয়াত ও নবীর আমল—দুই দিক উল্লেখ করা হয়েছে।
  • সাহাবী ও তাবেঈদের মধ্যে প্রশ্ন-উত্তরের মাধ্যমে বিষয় পরিষ্কার করা হতো।
  • এই বর্ণনা একটি নির্দিষ্ট ফিকহি মত তুলে ধরে, সব অবস্থার সাধারণ সারাংশ নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন