৫/৩. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৬২৫-[১০] - দাফন-কাফনে দেরি না করার শিক্ষা
মুমূর্ষু ব্যক্তির নিকট যা বলতে হয় - দ্বিতীয় অনুচ্ছেদ
দাফন-কাফনে দেরি না করা: নববী নির্দেশ
মিশকাতুল মাসাবীহ : ১৬২৫-[১০]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৬২৫-[১০]
وَعَنْ حُصَيْنِ بْنِ وَحْوَحٍ أَنَّ طَلْحَةَ بْنَ الْبَرَاءِ مَرِضَ فَأَتَاهُ النَّبِيُّ ﷺ يَعُودُه فَقَالَ: «إِنِّي لَا أَرى طَلْحَةَ إِلَّا قَدْ حَدَثَ بِهِ الْمَوْتُ فَآذِنُونِي بِه وَعَجِّلُوا فَإِنَّه لَا يَنْبَغِىْ لِجِيفَةِ مُسْلِمٍ أَنْ تُحْبَسَ بَيْنَ ظَهْرَانَيْ أَهْلِه». رَوَاهُ أَبُو دَاوُدَ
হুসায়ন ইবনু ওয়াহ্ওয়াহ (রাঃ) হতে বর্ণিতঃ
ত্বলহাহ্ ইবনু বারা (রাঃ) অসুস্থ হলে নবী (ﷺ) তাঁকে দেখতে গেলেন। তিনি তাঁর পরিবারের লোকজনকে বললেন, আমার মনে হচ্ছে ত্বলহার মৃত্যুর লক্ষণ দেখা দিয়েছে। অতএব তাঁর মৃত্যুর সাথে সাথেই আমাকে খবর দিবে (যাতে আমি জানাযাহ্ আদায়ের জন্য আসতে পারি) আর তোমরা তাঁর দাফন-কাফনের কাজ তাড়াতাড়ি করবে। কারণ মুসলিমের লাশ তাঁর পরিবারের মধ্যে বেশীক্ষণ ফেলে রাখা ঠিক নয়। (আবূ দাঊদ) [১]
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৩১৫৯, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬৬২০, রিয়াযুস সালিহীন ৯৫১, য‘ঈফ আল জামি‘ আস্ সগীর ২০৯৯। কারণ এর সানাদে সা‘ঈদ আল আনসারী এবং তার ছেলে আযরা বা আরওয়াহ দু’জন মাজহূল রাবী। আর সা‘ঈদ বিন ‘উসমান আল বালবী ও মাজহূল রাবী।
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৬২৫-[১০]-এর সারসংক্ষেপ
এই হাদিসে ত্বলহাহ ইবনু বারা রাযি. অসুস্থ হলে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাঁকে দেখতে যান। নবী صلى الله عليه وسلم তাঁর পরিবারের লোকদের বলেন, তাঁর মৃত্যুর লক্ষণ দেখা যাচ্ছে, তাই মৃত্যু হলে তাঁকে খবর দিতে এবং দাফন-কাফনের কাজ তাড়াতাড়ি করতে। তিনি আরও বলেন, মুসলিমের লাশ পরিবারের মধ্যে বেশি সময় ফেলে রাখা ঠিক নয়। এই হাদিস থেকে রোগী দেখা, মৃত্যুর খবর দেওয়া, জানাযায় অংশ নেওয়ার প্রস্তুতি এবং দাফন-কাফনে অযথা দেরি না করার শিক্ষা পাওয়া যায়। এখানে দ্রুততার কথা এসেছে, কিন্তু তা অগোছালোভাবে নয়; বরং সম্মান ও দায়িত্বের সাথে। মৃত মুসলিমের প্রতি পরিবারের দায়িত্ব হলো তাকে যথাযথভাবে গোসল, কাফন, জানাযা ও দাফনের দিকে এগিয়ে নেওয়া।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অসুস্থ মুসলিমকে দেখতে যাওয়া নববী আদব।
- মৃত্যু হলে জানাযার জন্য খবর দেওয়া দরকার।
- দাফন-কাফনে অযথা দেরি করা ঠিক নয়।
- মৃত মুসলিমের প্রতি সম্মান রেখে কাজ সম্পন্ন করা উচিত।
