২৩/০. অধ্যায়ঃ
চিকিৎসা ও মন্ত্র - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৫৪২-[২৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৫৪২-[২৯]
وَعَن أبي كَبْشَة الْأَنْمَارِيِّ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يحتجم على هامته وَبَين كفيه وَهُوَ يَقُولُ: «مَنْ أَهْرَاقَ مِنْ هَذِهِ الدِّمَاءِ فَلَا يَضُرُّهُ أَنْ لَا يَتَدَاوَى بِشَيْءٍ لِشَيْءٍ» . رَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه
আবূ কাবশাহ্ আল আনমারী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) নিজের মাথায় এবং দু' বাহুর মধ্যখানে শিঙ্গা লাগাতেন এবং বলতেন, যে ব্যক্তি এসব স্থান হতে দূষিত রক্ত বের করে দেয়, তার জন্য অন্য কিছু দ্বারা কোন রোগের ঔষধ না করলেও কোন ক্ষতি হবে না।
[১] সহীহ : আবূ দাঊদ ৩৮৫৯, ইবনু মাজাহ ৩৭৮৪, আল জামি‘উস্ সগীর ৯০৫৭, সহীহুল জামি‘ ৪৯২৬, ‘বায়হাক্বী’র কুবরা ২০০১৭, আল মু‘জামুল আওসাত্ব ৯৩৬, ‘ত্ববারানী’র আল মু‘জামুল কাবীর ১৭২৬।
