২৩/০. অধ্যায়ঃ
চিকিৎসা ও মন্ত্র - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৫৪৪-[৩১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৫৪৪-[৩১]
وَعَن ابنِ مَسْعُود قَالَ: حَدَّثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ علن لَيْلَةَ أُسَرِيَ بِهِ: أَنَّهُ لَمْ يَمُرَّ عَلَى مَلَأٍ مِنَ الْمَلَائِكَةِ إِلَّا أَمَرُوهُ: «مُرْ أُمَّتَكَ بِالْحِجَامَةِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيث حسن غَرِيب
‘আবদুল্লাহ ইবনু মাস্‘উদ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) তাঁর মি'রাজের ঘটনা বর্ণনা প্রসঙ্গে বলেছেন, তিনি মালায়িকাহ্'র (ফেরেশতাদের) কোন দলের নিকট দিয়ে অতিক্রমকালে তাঁরা তাঁকে বলেছেন : আপনি আপনার উম্মাতকে শিঙ্গা লাগাবার আদেশ করবেন। (তিরমিযী ও ইবনু মাজাহ; তিরমিযী (রহিমাহুল্লাহ) বলেছেন: হাদীসটি হাসান ও গরীব)
[১] সহীহ : তিরমিযী ২০৫২, ইবনু মাজাহ ৩৪৭৭, আল জামি‘উস্ সগীর ১০৬০৮, সহীহুল জামি‘ ৫৬৭১, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ৩৪৬২, সিলসিলাতুস্ সহীহাহ্ ২২৬৩, আল মু‘জামুল আওসাত্ব ৩১৭৬।
