২৫/২. অধ্যায়ঃ
আনুমতি প্রার্থনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৬৭০-[৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৬৭০-[৪]
وَعَن أبي هريرةَ قَالَ: دَخَلْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَجَدَ لَبَنًا فِي قَدَحٍ. فَقَالَ: «أَبَا هِرٍّ الْحَقْ بِأَهْلِ الصُّفَّةِ فَادْعُهُمْ إِلَيَّ» فَأَتَيْتُهُمْ فَدَعَوْتُهُمْ فَأَقْبَلُوا فَاسْتَأْذَنُوا فَأَذِنَ لَهُمْ فَدَخَلُوا
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে তাঁর ঘরে প্রবেশ করলাম। তিনি (ﷺ) ঘরে এক পেয়ালা দুধ পেলেন। তখন আমাকে বললেন : হে আবূ হুরায়রাহ্! আহলে সুফ্ফার নিকটে যাও এবং আমার কাছে তাঁদেরকে ডেকে আনো। আমি তখন তাঁদের নিকট এসে তাঁদেরকে ডাকলাম। তাঁরা তিনি (ﷺ)-এর কাছে এলেন এবং অনুমতি প্রার্থনা করলেন। মহানবী (ﷺ) তাঁদেরকে অনুমতি দিলেন, অতঃপর তাঁরা প্রবেশ করলেন।
[১] সহীহ : বুখারী ৬২৪৬, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ৩৩০৩, ইরওয়া ১৯৮৫, আল মুসতাদরাক ৪২৯১, হিলইয়াতুল আওলিয়া ১/৩৭৭, ‘বায়হাক্বী’র কুবরা ৪৫১১।
