২৫/২. অধ্যায়ঃ
আনুমতি প্রার্থনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৬৬৯-[৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৬৬৯-[৩]
وَعَنْ جَابِرٍ قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي دَيْنٍ كَانَ عَلَى أَبِي فَدَقَقْتُ الْبَابَ فَقَالَ: «مَنْ ذَا؟» فَقُلْتُ: أَنَا. فَقَالَ: «أَنَا أَنا» . كَأَنَّهُ كرهها
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
আমার পিতার গৃহীত ঋণের লেনদেনের ব্যাপারে একদিন আমি নবী (ﷺ)-এর কাছে এলাম এবং দরজায় করাঘাত করলাম। তিনি (ﷺ) জিজ্ঞেস করলেন : কে? আমি বললাম : আমি। তখন তিনি (ﷺ) বললেন : আমি, আমি (তথা পরিচয় কি?)। সম্ভবতঃ তিনি এরূপ বলাকে অপছন্দ করেছেন।
[১] সহীহ : বুখারী ৬২৫০, মুসলিম (২১৫৫)-৩৮, আহমাদ ১৪১৮৫, তিরমিযী ২৭১১, আবূ দাঊদ ৫১৮৭, ইবনু মাজাহ ৩৭০৯, সহীহ আল আদাবুল মুফরাদ ৮৩২, মা‘রিফাতুস্ সুনান লিল বায়হাক্বী ৪০০১, ইবনু আবূ শায়বাহ্ ২৫৮৩১, সহীহ ইবনু হিব্বান ৫৮০৮, শু‘আবুল ঈমান ৮৮২৯, ‘নাসায়ী’র কুবরা ১০১৬০, দারিমী ৬৩০, আল মু‘জামুল আওসাত্ব ২২৬৬, ‘বায়হাক্বী’র কুবরা ১৮১২৬।
