২৫/২. অধ্যায়ঃ
আনুমতি প্রার্থনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৬৬৮-[২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৬৬৮-[২]
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ لِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذْنُكَ عَلَيَّ أَنْ تَرْفَعَ الْحِجَابَ وَأَنْ تَسْمَعَ سِوَادِي حَتَّى أَنهَاك»
‘আবদুল্লাহ ইবনু মাস্‘উদ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) আমাকে বললেন : তোমাকে অনুমতি দেয়া হলো, তুমি আমার দরজার পর্দা উঠিয়ে চলে আসবে এবং আমার গোপন কথাবার্তা শুনতে থাকবে, যে পর্যন্ত না আমি তোমাকে নিষেধ করি।
[১] সহীহ : মুসলিম (২১৬৯)-১৬, ইবনু মাজাহ ১৩৯, সিলসিলাতুস্ সহীহাহ্ ১৪২৭, ‘ত্ববারানী’র কাবীর ৩৬৮, সহীহ ইবনু হিব্বান ৭০৬৮, আবূ ইয়া‘লা ৫৩৫৬, ইবনু আবূ শায়বাহ্ ৩২২২৫, ‘নাসায়ী’র কুবরা ৮২৬১, আহমাদ ৩৬৮৪।
