২৫/২. অধ্যায়ঃ
আনুমতি প্রার্থনা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৬৭৫-[৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৬৭৫-[৯]
وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: كَانَ لِي مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَدْخَلٌ بِاللَّيْلِ وَمَدْخَلٌ بِالنَّهَارِ فَكُنْتُ إِذَا دخلتُ بِاللَّيْلِ تنحنح لي. رَوَاهُ النَّسَائِيّ
‘আলী (রাঃ) হতে বর্ণিতঃ
আমার জন্য রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট রাত ও দিনের বেলা সর্বদাই যাওয়ার অনুমতি ছিল। আমি তাঁর নিকট রাতের বেলা গমন করলে তিনি আমাকে অনুমতি দেয়ার জন্য গলা খেকড় দিতেন।
[১] য‘ঈফ : নাসায়ী ১২১২, ইবনু মাজাহ ৩৭০৮, ইবনু আবূ শায়বাহ্ ২৫৬৭৬, ‘নাসায়ী’র কুবরা ৮৫০২। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে ‘‘মুগীরাহ্’’ নামের বর্ণনাকারী বিশ্বস্ত কিন্তু মুদাল্লিস এবং সে ‘‘আন’’ দ্বারা হাদীসটি বর্ণনা করেছে।
