২৫/২. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৬৭৪-[৮] - মায়ের কাছেও অনুমতি নেওয়ার আদব
আনুমতি প্রার্থনা - তৃতীয় অনুচ্ছেদ
মায়ের কাছেও অনুমতি: ঘরের ভেতরের শালীনতা
মিশকাতুল মাসাবীহ : ৪৬৭৪-[৮]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪৬৭৪-[৮]
عَنْ عَطَاءٍ أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: أَسْتَأْذِنُ عَلَى أُمِّي؟ فَقَالَ: «نَعَمْ» فَقَالَ الرَّجُلُ: إِنِّي مَعَهَا فِي الْبَيْتِ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اسْتَأْذِنْ عَلَيْهَا» فَقَالَ الرَّجُلُ: إِنِّي خَادِمُهَا. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اسْتَأْذِنْ عَلَيْهَا أَتُحِبُّ أَنْ تَرَاهَا عُرْيَانَةً؟» قَالَ: لَا. قَالَ: «فَاسْتَأْذِنْ عَلَيْهَا». رَوَاهُ مَالِكٌ مُرسلاً
আতা ইবনু ইয়াসার (রহঃ) হতে বর্ণিতঃ
একদিন জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করল, আমি নিজের মায়ের কাছে যেতে কি অনুমতি চাইব? তিনি (ﷺ) বললেন : হ্যাঁ। লোকটি জিজ্ঞেস করল, আমি এবং আমার মা একসাথে একই ঘরে বসবাস করি। রাসূলুল্লাহ (ﷺ) বললেন : যখন তার কাছে যাবে, তখন অনুমতি নিয়ে যাবে। তখন লোকটি বলল, আমি মায়ের পরিচর্যাকারী (খিদমাতে থাকি)। রাসূলুল্লাহ (ﷺ) বললেন : অনুমতি নিয়ে তার কাছে যাবে। তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে পছন্দ করো? লোকটি বলল : না। তিনি (ﷺ) বললেন : অতএব অনুমতি নিয়ে তার কাছে যাও। (ইমাম মালিক (রহঃ) হাদীসটি মুরসাল হিসেবে বর্ণনা করেছেন।)
[১] হাসান : মালিক ৩৫৩৮, ইবনু আবূ শায়বাহ্ ১৭৬০৩, সহীহ আল আদাবুল মুফরাদ ৮১৪, ‘বায়হাক্বী’র কুবরা ১৩৯৪২।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৬৭৪-[৮]-এর সারসংক্ষেপ
এই হাদিসে একজন ব্যক্তি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে জিজ্ঞেস করেন, নিজের মায়ের কাছে যেতে কি অনুমতি চাইবে? নবীজি (صلى الله عليه وسلم) বলেন, হ্যাঁ। লোকটি বলে, সে এবং তার মা একই ঘরে থাকে। নবীজি আবার বলেন, তাঁর কাছে গেলে অনুমতি নাও। লোকটি বলে, সে মায়ের খিদমত করে। তখন নবীজি (صلى الله عليه وسلم) প্রশ্ন করেন, তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে পছন্দ করো? সে বলে, না। তখন নবীজি বলেন, তাহলে তাঁর কাছে অনুমতি নিয়ে যাও। এই হাদিসে পারিবারিক ঘনিষ্ঠতার মাঝেও গোপনীয়তা ও শালীনতার শিক্ষা আছে। মা হওয়া, একই ঘরে থাকা বা সেবা করা—এসবের কারণে অনুমতির আদব বাদ যায় না।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নিজের মায়ের কাছেও প্রবেশের আগে অনুমতি নেওয়া শালীন আচরণ।
- পারিবারিক ঘনিষ্ঠতার মাঝেও ব্যক্তিগত গোপনীয়তা আছে।
- খিদমত করা অনুমতির আদব বাদ দেওয়ার কারণ নয়।
- ঘরের ভেতরেও দৃষ্টি ও শালীনতার হেফাজত জরুরি।
