২৫/২. অধ্যায়ঃ

আনুমতি প্রার্থনা - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৬৭১-[৫]

عَنْ كَلَدَةَ بْنِ حَنْبَلٍ: أَنَّ صَفْوَانَ بْنَ أُميةَ بعث بِلَبن أَو جدابة وَضَغَابِيسَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَعْلَى الْوَادِي قَالَ: فَدَخَلْتُ عَلَيْهِ وَلَمْ أُسَلِّمْ وَلَمْ أَسْتَأْذِنْ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ارْجِعْ فَقُلِ: السَّلَامُ عَلَيْكُمْ أَأَدْخُلُ . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُد

কালাদাহ্ ইবনু হাম্বাল (রাঃ) হতে বর্ণিতঃ

সয়ান ইবনু উমাইয়াহ্ (রাঃ) আমার মাধ্যমে নবী (ﷺ)-এর কাছে দুধ অথবা হরিণের একটি বাচ্চা এবং একটি শসা পাঠালেন। তখন নবী (ﷺ) মাক্কার উঁচু উপত্যকায় অবস্থান করছিলেন।কালাদাহ্ বলেন, আমি রাসূল (ﷺ) -এর কাছে এমনিতেই ঢুকে পড়লাম, সালাম প্রদান করলাম না এবং অনুমতিও নিলাম না। তখন নবী (ﷺ) আমাকে বললেন : তুমি ফিরে যাও (প্রবেশের জন্য অনুমতি প্রার্থনা করো)। অতঃপর বলো : “আস্সালা-মু ‘আলায়কুম”, আমি কি ভিতরে আসতে পারি?

[১] সহীহ : তিরমিযী ২৭১০, আবূ দাঊদ ৫১৭৭, সিলসিলাতুস্ সহীহাহ্ ৮১৮, শু‘আবুল ঈমান ৮৮০৯, ‘নাসায়ী’র কুবরা ৬৭৩৫, ‘ত্ববারানী’র আল মু‘জামুল কাবীর ১৫৭৫২, ‘বায়হাক্বী’র কুবরা ১৮১২১, আল আদাবুল মুফরাদ ১০৮১।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন