২৫/২. অধ্যায়ঃ
আনুমতি প্রার্থনা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৬৭২-[৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৬৭২-[৬]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا دُعِيَ أَحَدُكُمْ فجاءَ مَعَ الرسولِ فَإِن ذَلِك إِذْنٌ» . رَوَاهُ أَبُو دَاوُدَ. وَفِي رِوَايَةٍ لَهُ قَالَ: «رَسُول الرجل إِلَى الرجل إِذْنه»
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তোমাদের মধ্যে যদি কাউকে ডাকা হয়, আর সে ব্যক্তি সংবাদ বাহকের সাথে চলে আসে, তবে তার সাথে আসাই তার জন্য অনুমতি।' (আবূ দাউদ) আবূ দাউদ-এর অপর বর্ণনায় আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : কোন লোকের কাছে লোক পাঠানোই তার অনুমতি।
[১] সহীহ : আবূ দাঊদ ৫১৮৯, ইরওয়া ১৯৫৫, সহীহ আল আদাবুল মুফরাদ ৮২৪, সহীহ ইবনু হিব্বান ৫৮১১, শু‘আবুল ঈমান ৮৮৩০, ‘বায়হাক্বী’র কুবরা ১৮১২৭, আহমাদ ১০৮৯৪, ‘ত্ববারানী’র আল মু‘জামুল কাবীর ১১২৮, আল মু‘জামুল আওসাত্ব ৬৬৩০।
