২৫/২. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৬৬৭-[১] - তিনবার অনুমতি চাওয়ার আদব
আনুমতি প্রার্থনা - প্রথম অনুচ্ছেদ
তিনবার অনুমতি: সাড়া না পেলে ফিরে আসুন
মিশকাতুল মাসাবীহ : ৪৬৬৭-[১]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪৬৬৭-[১]
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: أَتَانَا أَبُو مُوسَى قَالَ: إِنَّ عُمَرَ أَرْسَلَ إِلَيَّ أَنْ آتِيَهُ فَأَتَيْتُ بَابَهُ فَسَلَّمْتُ ثَلَاثًا فَلَمْ يَرُدَّ عَلَيَّ فَرَجَعْتُ. فَقَالَ: مَا مَنَعَكَ أَنْ تَأْتِيَنَا؟ فَقُلْتُ: إِنِّي أَتَيْتُ فَسَلَّمْتُ عَلَى بَابِكَ ثَلَاثًا فَلم تردَّ عليَّ فَرَجَعْتُ وَقَدْ قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا اسْتَأْذَنَ أَحَدُكُمْ ثَلَاثًا فَلَمْ يُؤْذَنْ لَهُ فَلْيَرْجِعْ». فَقَالَ عُمَرُ: أَقِمْ عَلَيْهِ الْبَيِّنَةَ. قَالَ أَبُو سَعِيدٍ: فَقُمْتُ مَعَهُ فذهبتُ إِلى عمرَ فشهِدتُ
আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন আমাদের কাছে আবূ মূসা আল আশ্'আরী (রাঃ) এসে বললেন : 'উমর (রাঃ) আমার কাছে জনৈক ব্যক্তিকে পাঠিয়ে আমাকে ডেকে পাঠালেন। আমি যথারীতি তাঁর দরজায় উপস্থিত হলাম এবং তিনবার সালাম দিলাম; কিন্তু আমার সালামের উত্তর দেয়া হলো না বিধায় আমি ফিরে গেলাম।অতঃপর (অন্যত্র) উমর (রাঃ) আমাকে বললেন : আমাদের কাছে আসতে তোমাকে কিসে বারণ করল? আমি বললাম, আমি এসেছিলাম এবং আপনার দরজায় তিনবার সালাম করেছিলাম, কিন্তু আপনাদের কেউই আমার সালামের জবাব দেননি। তখন আমি ফিরে গেলাম। কেননা রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বলেছেন: যখন তোমাদের কেউ তিনবার অনুমতি প্রার্থনা করে, আর অনুমতি না মেলে, তবে সে যেন ফিরে আসে। উমর (রাঃ) এটা শুনে বললেন: এ ব্যাপারে তোমাকে অবশ্যই প্রমাণ পেশ করতে হবে। আবূ সা'ঈদ আল খুদরী (রাঃ) বলেন: তখন আমি আবূ মূসা আল আশআরী (রাঃ)-এর সাথে উমর (রাঃ)-এর নিকট গেলাম এবং সাক্ষ্য দিলাম।
[১] সহীহ : বুখারী ৬২৪৫, মুসলিম (২১৫৩)-৩৩, আবূ দাঊদ ৫১৮০, আবূ ইয়া‘লা ৯৮১, আহমাদ ১৯৬১১, সহীহ আল আদাবুল মুফরাদ ৮১৬।
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৬৬৭-[১]-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবূ মূসা আল আশআরী (রাঃ) ও উমর (রাঃ)-এর ঘটনার মাধ্যমে অনুমতি চাওয়ার আদব শেখানো হয়েছে। উমর (রাঃ) তাঁকে ডাকেন। আবূ মূসা (রাঃ) দরজায় এসে তিনবার সালাম দেন, কিন্তু জবাব না পেয়ে ফিরে যান। পরে উমর (রাঃ) কারণ জানতে চাইলে তিনি বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, কেউ তিনবার অনুমতি চেয়ে অনুমতি না পেলে ফিরে যাবে। উমর (রাঃ) এ বিষয়ে প্রমাণ চান, এরপর আবূ সাঈদ আল খুদরী (রাঃ) তাঁর সঙ্গে গিয়ে সাক্ষ্য দেন। এই হাদিসে অনুমতি চাওয়া, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং হাদিসের কথা বললে প্রমাণের গুরুত্ব—সবই স্পষ্টভাবে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অনুমতি চাওয়ার ক্ষেত্রে তিনবার পর্যন্ত অপেক্ষা করা শেখানো হয়েছে।
- সাড়া না পেলে জোর না করে ফিরে আসা ভদ্র আচরণ।
- কারও ঘর বা ব্যক্তিগত সময়ের প্রতি সম্মান রাখা দরকার।
- হাদিসের কথা বললে প্রমাণ ও সাক্ষ্যের গুরুত্ব আছে।
