২৫/৩. অধ্যায়ঃ

করমর্দন ও আলিঙ্গন - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৬৮৭-[১১]

وَعَنْ جَعْفَرِ بْنِ أَبِي طَالِبٍ فِي قِصَّةِ رُجُوعِهِ مِنْ أَرْضِ الْحَبَشَةِ قَالَ: فَخَرَجْنَا حَتَّى أَتَيْنَا الْمَدِينَةَ فَتَلَقَّانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاعْتَنَقَنِي ثُمَّ قَالَ: مَا أَدْرِي: أَنَا بِفَتْحِ خَيْبَرَ أَفْرَحُ أَمْ بِقُدُومِ جَعْفَرٍ؟ «. وَوَافَقَ ذَلِكَ فَتْحَ خَيْبَرَ. رَوَاهُ فِي» شَرْحِ السّنة

জাফার ইবনু আবূ ত্বালিব (রাঃ) হতে বর্ণিতঃ

আমরা হাবাশাহ্ হতে রওয়ানা করে মাদীনায় এসে পৌঁছলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) আমার সাথে সাক্ষাৎ করলেন এবং আমার সাথে আলিঙ্গন করলেন। অতঃপর তিনি। (ﷺ) বললেন : আমি বলতে পারছি না খায়বার বিজয় আমার কাছে বেশি আনন্দের, না জা'ফার-এর ফিরে আসাটা বেশি আনন্দের! জা'ফার (রাঃ) ঘটনাক্রমে সেদিনই এসেছিলেন, যেদিন খায়বার বিজয় হয়েছিল।

[১] য‘ঈফ : শারহুস্ সুন্নাহ্ ৩৩২৭, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৪৬০ হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে ‘‘মুজালিদ ইবনু সা‘ঈদ’’ নামের বর্ণনাকারী শক্তিশালী নয়। অন্য একটি বর্ণনায় শা‘বী (রহিমাহুল্লাহ) থেকে দু’জন বিশ্বস্ত বর্ণনাকারী ‘‘মুজালিদ ইবনু সা‘ঈদ’’-এর বিপরীত বর্ণনা করেছেন। দেখুন- আর্ রওযুন্ নাযীর ৯৩৪, হিদায়াতুর্ রুওয়াত ৪৩৩১ পৃঃ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন