২৫/৮. অধ্যায়ঃ
নাম রাখা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৭৭৭-[২৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৭৭৭-[২৮]
وَعَن أبي مسعودٍ الأنصاريِّ قَالَ لِأَبِي عَبْدِ اللَّهِ أَوْ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ لِأَبِي مَسْعُودٍ: مَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي (زَعَمُوا) قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «بِئْسَ مَطِيَّةُ الرَّجُلِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَقَالَ: إِنَّ أَبَا عَبْدِ اللَّهِ حُذَيْفَة
আবূ মাস্‘উদ আল আনসারী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি আবূ ‘আবদুল্লাহ (রাঃ)-কে অথবা আবূ ‘আবদুল্লাহ (রাঃ) আবূ মাস্'ঊদ আল আনসারী (রাঃ)-কে জিজ্ঞেস করলেন যে, তুমি زَعَمُوْا শব্দটি সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ)-কে কী বলতে শুনেছ? তিনি বললেন : আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, زَعَمُوْا শব্দটি মানুষের নিকৃষ্ট বাহন (অর্থাৎ- এ শব্দটির ব্যবহার খারাপ)। ইমাম আবূ দাউদ (রহিমাহুল্লাহ) বলেন : আবূ ‘আবদুল্লাহ (রাঃ) হুযায়ফাহ্ (রাঃ)-এর উপনাম।
[১] সহীহ : আবূ দাঊদ ৪৯৭২, সিলসিলাতুস্ সহীহাহ্ ৮৬৬, সহীহুল জামি‘ ২৮৪৬, সহীহ আল আদাবুল মুফরাদ ৫৯০, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৫৭৯১, মুসনাদে আহমাদ ১৭০৭৫, শু‘আবুল ঈমান ৫২২৫, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ২১৬৯৮।
