২৫/৮. অধ্যায়ঃ
নাম রাখা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৭৭৬-[২৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৭৭৬-[২৭]
وَقَالَ: وَغَيَّرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْم الْعَاصِ وعزير وَعَتَلَةَ وَشَيْطَانٍ وَالْحَكَمِ وَغُرَابٍ وَحُبَابٍ وَشِهَابٍ وَقَالَ: تركت أسانيدها للاختصار
ইমাম আবূ দাউদ (রহিমাহুল্লাহ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) ‘আস, 'আযীয, 'আতালাহ্, শায়ত্বন, হাকাম, গুরাব, হাবাব ও শিহাব ইত্যাদি নামগুলো পরিবর্তন করে রেখেছেন। তিনি আরো বলেন, আমি সংক্ষিপ্ত করার জন্য এর বর্ণনাসূত্র পরিত্যাগ করেছি।
[১] সহীহ : আবূ দাঊদ ৪৯৫৬, সিলসিলাতুস্ সহীহাহ্ ২১৪ আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৯৭৯৬, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ১৯৮৩।
