২৫/৮. অধ্যায়ঃ
নাম রাখা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৭৭৫-[২৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৭৭৫-[২৬]
وَعَن بشير بن مَيْمُون عَن أُسَامَةَ بْنِ أَخْدَرِيٍّ أَنَّ رَجُلًا يُقَالُ لَهُ أصْرمُ كانَ فِي النَّفرِ الَّذِينَ أَتَوْا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا اسْمك؟» قَالَ: «بَلْ أَنْتَ زُرْعَةُ» . رَوَاهُ أَبُو دَاوُدَ
বাশীর ইবনু মায়মূন (রহিমাহুল্লাহ) হতে বর্ণিতঃ
তাঁর চাচা উসামাহ্ ইবনু আখদারী (রাঃ) হতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট একদল লোক এলো। তাদের মধ্যে এক ব্যক্তি ছিল, তাকে “আসরাম” (গাছ কর্তনকারী বা কাঠুরিয়া) বলা হত। রাসূলুল্লাহ (ﷺ) তাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? লোকটি বলল : “আসরাম”। তিনি (ﷺ) বললেন : না; বরং তুমি “যুর'আহ্”।
[১] সহীহ : আবূ দাঊদ ৪৯৫৪, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৫২৪, আল আহাদীসিল মুখতারাহ্ লিযিয়া আল মাকদিসী ১৩০৬, আল মুসতাদরাক ৭৭২৯।
