২৫/১২. অধ্যায়ঃ
ঠাট্টা ও কৌতুক প্রসঙ্গে - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৮৯২-[৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৮৯২-[৯]
وَعَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تُمَارِ أَخَاكَ وَلَا تُمَازِحْهُ وَلَا تَعِدْهُ مَوْعِدًا فَتُخْلِفَهُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حديثٌ غَرِيب وَهَذَا الْبَابُ خَالٍ عَنِ الْفَصْلِ الثَّالِثِ
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন : তুমি তোমার কোন মুসলিম ভাইয়ের সাথে ঝগড়া করো না, কৌতুক করো না এবং এমন ওয়া’দা করো না, যা রক্ষা করতে পারবে না।
[১] য‘ঈফ : তিরমিযী ১৯৯৫, য‘ঈফুল জামি‘উস্ সগীর ৬২৭৮, য‘ঈফ আল আদাবুল মুফরাদ ৫৮, শু‘আবুল ঈমান ৮৪৩৭। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে ‘‘লায়স ইবনু আবূ সুলায়ম’’ নামের বর্ণনাকারী য‘ঈফ। দেখুন- হিদায়াতুর্ রুওয়াত ৪/৪০১ পৃঃ। - [এ অধ্যায়ে তৃতীয় অনুচ্ছেদ নেই।]
