১৩/৪৭. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ২৩৪৩ - সুমিষ্ট কুরআন পাঠ ও বিপথগামিতা

খারিজী সম্প্রদায় ও তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা

সুমিষ্ট কুরআন পাঠ হলেও অন্তরের সতর্কতা

সহীহ মুসলিমহাদিস নম্বর ২৩৪৩

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ، بِهَذَا الإِسْنَادِ قَالَ وَعَلْقَمَةُ بْنُ عُلاَثَةَ وَلَمْ يَذْكُرْ عَامِرَ بْنَ الطُّفَيْلِ وَقَالَ نَاتِئُ الْجَبْهَةِ وَلَمْ يَقُلْ نَاشِزُ. وَزَادَ فَقَامَ إِلَيْهِ عُمَرُ بْنُ الْخَطَّابِ - رضى الله عنه - فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَلاَ أَضْرِبُ عُنُقَهُ قَالَ " لاَ " . قَالَ ثُمَّ أَدْبَرَ فَقَامَ إِلَيْهِ خَالِدٌ سَيْفُ اللَّهِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَلاَ أَضْرِبُ عُنُقَهُ قَالَ " لاَ " . فَقَالَ " إِنَّهُ سَيَخْرُجُ مِنْ ضِئْضِئِ هَذَا قَوْمٌ يَتْلُونَ كِتَابَ اللَّهِ لَيِّنًا رَطْبًا - وَقَالَ قَالَ عُمَارَةُ حَسِبْتُهُ قَالَ " لَئِنْ أَدْرَكْتُهُمْ لأَقْتُلَنَّهُمْ قَتْلَ ثَمُودَ ".

‘উমারাহ ইবনুল ক্বা’ক্বা’ (রহঃ) হতে বর্ণিতঃ

এ সূত্রেও উপরের হাদীসের অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে। এ সূত্রে ‘আলক্বামাহ ইবনু উলাসার নাম উল্লেখ আছে, ‘আমির ইবনু তুফায়লের নাম উল্লেখ নেই। এ বর্ণনায় ‘স্ফীত কপাল’ উল্লেখ আছে এবং ‘নাশিযু’ শব্দের উল্লেখ নেই। এতে আরো আছে, ‘উমর ইবনুল খাত্ত্বাব (রাঃ) তাঁর সামনে দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল! আমি কি তার ঘাড়ে আঘাত হানব না? তিনি বললেন, না। তিনি আরো বললেন, অচিরেই এদের বংশ থেকে এমন একটি দলের আবির্ভাব হবে যারা সুমিষ্ট সুরে সহজে কোরআন পাঠ করবে। ‘উমারাহ্ (রহঃ) বলেন, আমার মনে হয় তিনি বলেছেন, আমি যদি তাদের সাক্ষাৎ পেতাম তাহলে সামূদ জাতির মতো হত্যা করতাম।

ই.ফা. ২৩২১, ই.সে. ২৩২২

সহীহ মুসলিম হাদিস ২৩৪৩-এর সারসংক্ষেপ

এই হাদিসটি আগের বর্ণনার অনুরূপ, তবে এখানে কিছু শব্দগত পার্থক্য এসেছে। আলকামা ইবন উলাসার নাম উল্লেখ আছে, আমির ইবন তুফাইলের নাম নেই। এতে ব্যক্তির কপালের বর্ণনা এসেছে এবং উমর (রাঃ) ও খালিদ (রাঃ)-এর হত্যা করার অনুমতি চাওয়ার কথা উল্লেখ আছে। নবী (صلى الله عليه وسلم) উভয় ক্ষেত্রেই “না” বলেন। এরপর তিনি জানান, এ ব্যক্তির বংশ থেকে এমন এক দল বের হবে যারা আল্লাহর কিতাব সুমিষ্ট ও সহজভাবে পাঠ করবে। কিন্তু আগের বর্ণনাগুলোর আলোকে বোঝা যায়, তাদের পাঠ কেবল মুখে থাকবে, অন্তরে সঠিক প্রভাব আনবে না। এই হাদিস বাহ্যিক সুন্দর তিলাওয়াতের সঙ্গে সঠিক বিশ্বাস, আনুগত্য ও অন্তরের সংশোধনের প্রয়োজনীয়তা স্মরণ করায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সুন্দর কুরআন পাঠ একা যথেষ্ট নয়; সঠিক পথেও থাকা দরকার।
  • নবী (صلى الله عليه وسلم) তাড়াহুড়া করে শাস্তির অনুমতি দেননি।
  • একই ঘটনার বর্ণনায় নাম ও শব্দের পার্থক্য থাকতে পারে।
  • বাহ্যিক ধার্মিকতা অন্তরের সঠিক অবস্থার বিকল্প নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন