১৩/৪৭. অধ্যায়ঃ
খারিজী সম্প্রদায় ও তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা
সহিহ মুসলিম : ২৩৪৪
সহিহ মুসলিমহাদিস নম্বর ২৩৪৪
وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ، بِهَذَا الإِسْنَادِ وَقَالَ بَيْنَ أَرْبَعَةِ نَفَرٍ زَيْدُ الْخَيْرِ وَالأَقْرَعُ بْنُ حَابِسٍ وَعُيَيْنَةُ بْنُ حِصْنٍ وَعَلْقَمَةُ بْنُ عُلاَثَةَ أَوْ عَامِرُ بْنُ الطُّفَيْلِ . وَقَالَ نَاشِزُ الْجَبْهَةِ . كَرِوَايَةِ عَبْدِ الْوَاحِدِ . وَقَالَ إِنَّهُ سَيَخْرُجُ مِنْ ضِئْضِئِ هَذَا قَوْمٌ وَلَمْ يَذْكُرْ " لَئِنْ أَدْرَكْتُهُمْ لأَقْتُلَنَّهُمْ قَتْلَ ثَمُودَ " .
‘উমার ইবনুল ক্বা’ক্বা’ (রহঃ) হতে বর্ণিতঃ
কিছুটা শাব্দিক পার্থক্যসহকারে এ সূত্রে উপরের হাদিস অনুরূপ বর্ণিত হয়েছে। এখানে অতিরিক্ত বলা হয়েছে যে, চার ব্যক্তির মধ্যে যায়দ আল-খায়ের, আল-আকরা ইবন হাবিস, উয়াইনা ইবন হিসন ও আলকামা ইবন উলাসা অথবা আমির ইবন তুফাইল ছিলেন। বর্ণনাকারী বলেন, তাঁর কপাল ছিল উঁচু। হাদিসটি আবদুল ওয়াহিদের হাদিসের অনুরূপ। তিনি আরো বলেন, নিশ্চয়ই এ ব্যক্তির বংশ থেকে এমন একদল লোক বের হবে এবং তিনি এ কথা উল্লেখ করেননি যে, “যদি আমি তাদেরকে পাই, তবে অবশ্যই সামূদ জাতির মত তাদেরকে হত্যা করব।”
ইসলামী ফাউন্ডেশনঃ ২৩২৩, ইসলামীক সেন্টারঃ ২৩২৩
