১২/২৫. অধ্যায়ঃ
রুকূ' হতে দাঁড়িয়ে যা বলবে
সুনানে নাসাঈ : ১০৬৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ১০৬৯
أَخْبَرَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنْ رَجُلٍ مِنْ بَنِي عَبْسٍ، عَنْ حُذَيْفَةَ، أَنَّهُ صَلَّى مَعَ رَسُولِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ فَسَمِعَهُ حِينَ كَبَّرَ قَالَ: «اللَّهُ أَكْبَرُ ذَا الْجَبَرُوتِ وَالْمَلَكُوتِ وَالْكِبْرِيَاءِ وَالْعَظَمَةِ»، وَكَانَ يَقُولُ فِي رُكُوعِهِ: «سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ»، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ قَالَ: «لِرَبِّيَ الْحَمْدُ، لِرَبِّيَ الْحَمْدُ»، وَفِي سُجُودِهِ: «سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى»، وَبَيْنَ السَّجْدَتَيْنِ: «رَبِّي اغْفِرْ لِي، رَبِّي اغْفِرْ لِي»، وَكَانَ قِيَامُهُ وَرُكُوعُهُ وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ وَسُجُودُهُ وَمَا بَيْنَ السَّجْدَتَيْنِ قَرِيبًا مِنَ السَّوَاءِ
হুযায়ফা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি এক রাতে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে সালাত আদায় করেন। তিনি যখন তাকবির বললেন, তখন তাঁকে বলতে শুনলেন-اللَّهُ أَكْبَرُ ذَا الْجَبَرُوتِ وَالْمَلَكُوتِ وَالْكِبْرِيَاءِ وَالْعَظَمَةِ"আল্লাহ মহান, যিনি প্রবল, সার্বভৌম ক্ষমতার অধিকারী, গর্ব ও মহত্ত্বের অধিকারী।"আর তিনি রুকুতে বলতেন- “সুবহানা রব্বিয়াল আজীম”, আর যখন রুকু হতে মাথা উঠাতেন তখন বলতেন- "লিরব্বিল হামদু লিরব্বিল হামদু”, আর তিনি সিজদায় গিয়ে বলতেন- “সুবহানা রব্বিয়াল আ'লা-", আর দুই সিজদার মধ্যে বলতেন- “রব্বিগফিরলি রব্বিগফিরলি”, আর তাঁর কিয়াম আর রুকু হতে যখন মাথা উঠাতেন সে সময়, আর তাঁর সিজদা আর দুই সিজদার মধ্যবর্তী সময় প্রায় সমান সমান হত।
