১৪/১১. অধ্যায়ঃ
জুমু'আর জন্যে সাজ-গোজ
সুনানে নাসাঈ : ১৩৮২
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৩৮২
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَأَى حُلَّةً، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، لَوِ اشْتَرَيْتَ هَذِهِ فَلَبِسْتَهَا يَوْمَ الْجُمُعَةِ وَلِلْوَفْدِ إِذَا قَدِمُوا عَلَيْكَ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا يَلْبَسُ هَذِهِ مَنْ لَا خَلَاقَ لَهُ فِي الْآخِرَةِ»، ثُمَّ جَاءَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلُهَا فَأَعْطَى عُمَرَ مِنْهَا حُلَّةً، فَقَالَ عُمَرُ: يَا رَسُولَ اللَّهِ، كَسَوْتَنِيهَا وَقَدْ قُلْتَ فِي حُلَّةِ عُطَارِدٍ مَا قُلْتَ؟ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَمْ أَكْسُكَهَا لِتَلْبَسَهَا»، فَكَسَاهَا عُمَرُ أَخًا لَهُ مُشْرِكًا بِمَكَّةَ
আব্দুল্লাহ ইব্ন উমর (রাঃ) হতে বর্ণিতঃ
উমর ইবন খাত্তাব (রাঃ) এক জোড়া কাপড় দেখে বললেন, হে আল্লাহর রসূল (ﷺ)! যদি আপনি এ পোশাক জোড়াটি খরিদ করতেন এবং জুমুয়ার দিনে ও যখন কোন প্রতিনিধি দল আপনার কাছে আসে তখন পরতেন। রসূলুল্লাহ (ﷺ) বললেন, এ জোড়া কাপড় তারাই পরিধান করবে যাদের জন্য আখিরাতে কোন অংশ নেই।অতঃপর একদিন রসূলুল্লাহ (ﷺ)-এর কাছে অনুরূপ কাপড় হাদিয়া আসলে তিনি উমর (রাঃ)-কে সেখান হতে এক জোড়া কাপড় দিয়ে দিলেন, তখন উমর (রাঃ) বললেন, হে আল্লাহর রসূল (ﷺ)! আপনি এ কাপড় তো আমাকে দিলেন অথচ আপনি আত্তারিদের কাপড় জোড়া সম্পর্কে যা যা বলার বলেছিলেন। রসূলুল্লাহ (ﷺ) বললেন, আমি তোমাকে তা পরিধান করার জন্য দেইনি। তখন উমর (রাঃ) উক্ত কাপড় জোড়া তাঁর মক্কায় এক মুশরিক ভাইকে দিয়ে দিলেন।
