২২/৩২. অধ্যায়ঃ
ইয়াহইয়া ইবনু আবু কাসীর ও মুহাম্মাদ ইবনু 'আম্র (রহিমাহুমাল্লাহ) কর্তৃক আবূ সালামাহ্ (রহিমাহুল্লাহ) সূত্রে হাদীস বর্ণনায় পার্থক্যের উল্লেখ
সুনানে নাসাঈ : ২১৭৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ২১৭৩
أَخْبَرَنِي عِمْرَانُ بْنُ يَزِيدَ بْنِ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ شُعَيْبٍ، قَالَ: أَنْبَأَنَا الْأَوْزَاعِيُّ، عَنْ يَحْيَى، قَالَ: حَدَّثَنِي أَبُو سَلَمَةَ، قَالَ: أَخْبَرَنِي أَبُو هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَتَقَدَّمَنَّ أَحَدٌ الشَّهْرَ بِيَوْمٍ وَلَا يَوْمَيْنِ، إِلَّا أَحَدٌ كَانَ يَصُومُ صِيَامًا قَبْلَهُ فَلْيَصُمْهُ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের কেউ যেন রমজান মাস আসার একদিন বা দুই দিন আগেই সাওম না রাখে। তবে হ্যাঁ, ঐ ব্যক্তি রাখতে পারবে, যে নিয়মিত সাওম পালন করত।
