২২/৬৩. অধ্যায়ঃ
মহান ও মহীয়ান আল্লাহর বাণী: (আরবি) ..এবং যারা সিয়াম পালন করতে সমর্থ হয়েও পালন করবে না তাদের ওপর কর্তব্য, এর বিনিময়ে ফিদ্ইয়াহ্ একজন মিসকীনের জন্য খাদ্য প্রদান করা..."- (সূরাহ্ আল বাক্বারাহ্ ২ : ১৮৪)-এর তাফসীর
সুনানে নাসাঈ : ২৩১৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৩১৬
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: أَنْبَأَنَا بَكْرٌ وَهُوَ ابْنُ مُضَرَ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ بُكَيْرٍ، عَنْ يَزِيدَ، مَوْلَى سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ، عَنْ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ، قَالَ: " لَمَّا نَزَلَتْ هَذِهِ الْآيَةُ {وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ} [البقرة: 184] كَانَ مَنْ أَرَادَ مِنَّا أَنْ يُفْطِرَ وَيَفْتَدِيَ، حَتَّى نَزَلَتِ الْآيَةُ الَّتِي بَعْدَهَا، فَنَسَخَتْهَا "
সালামা ইব্ন আকওয়া (রাঃ) হতে বর্ণিতঃ
যখন {وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ} "...এবং যাদের জন্য সিয়াম কষ্টসাধ্য তাদের উপর কর্তব্য এর পরিবর্তে ফিদইয়া একজন মিসকিনকে খাদ্য প্রদান করা..."- (সূরা আল বাকারা ২ : ১৮৪) আয়াত অবতীর্ণ হল তখন আমাদের মধ্যে যারা ইচ্ছা করত সাওম ভঙ্গ করে ফেলত এবং ফিদইয়া দিত। যখন তার পরবর্তী আয়াত {فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ} "...কাজেই তোমাদের মাঝে যে ব্যক্তি এ মাস পাবে, সে যেন এ মাসে সিয়াম পালন করে..."- (সূরা আল বাকারা ২ : ১৮৫) নাযিল হলে উক্ত আয়াতের হুকুমকে রহিত করে দিল।
