২২/৬৩. অধ্যায়ঃ

মহান ও মহীয়ান আল্লাহর বাণী: (আরবি) ..এবং যারা সিয়াম পালন করতে সমর্থ হয়েও পালন করবে না তাদের ওপর কর্তব্য, এর বিনিময়ে ফিদ্ইয়াহ্ একজন মিসকীনের জন্য খাদ্য প্রদান করা..."- (সূরাহ্ আল বাক্বারাহ্ ২ : ১৮৪)-এর তাফসীর

সুনানে নাসাঈহাদিস নম্বর ২৩১৭

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَعِيلَ بْنِ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ، قَالَ: أَنْبَأَنَا وَرْقَاءُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عَطَاءٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، فِي قَوْلِهِ عَزَّ وَجَلَّ: {وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ} [البقرة: 184] " يُطِيقُونَهُ: يُكَلَّفُونَهُ، فِدْيَةٌ: طَعَامُ مِسْكِينٍ وَاحِدٍ، فَمَنْ تَطَوَّعَ خَيْرًا طَعَامُ مِسْكِينٍ آخَرَ لَيْسَتْ بِمَنْسُوخَةٍ فَهُوَ خَيْرٌ لَهُ، وَأَنْ تَصُومُوا خَيْرٌ لَكُمْ، لَا يُرَخَّصُ فِي هَذَا إِلَّا لِلَّذِي لَا يُطِيقُ الصِّيَامَ أَوْ مَرِيضٍ لَا يُشْفَى "

ইব্‌ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

আল্লাহ তায়ালার বাণীوَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ"...এবং যাদের জন্য সিয়াম কষ্টসাধ্য তাদের ওপর কর্তব্য ফিদইয়া একজন মিসকিনকে খাদ্য প্রদান করা..."- (সূরা আল বাকারা ২: ১৮৪) এর ব্যাখ্যায় বর্ণিত আছে, যাদের সিয়াম পালন করতে খুব বেশি কষ্ট হয় তারা প্রত্যেকটি সিয়ামের বদলায় ফিদইয়া স্বরূপ একজন মিসকিনকে খাবার খাওয়াবে। আর যে ব্যক্তি সামর্থ্য রাখে আরেকজন মিসকিন খাওয়াতে তবে তা আরো ভাল- এ আয়াতের হুকুম রহিত হয়নি আর যদি তোমরা সিয়াম পালন কর তবে তা তোমাদের জন্য কল্যাণকর। এ আয়াতে সিয়াম পালনে সামর্থ্যবানদের অব্যাহতি দেয়া হয়নি বরং অক্ষম এবং এমন অসুস্থ ব্যক্তিকে অব্যাহতি দেয়া হয়েছে যাদের রোগ মুক্তির কোনো আশা নেই।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন