২২/৭০. অধ্যায়ঃ
"নাবী (সাঃ)-এর সওম” (তাঁর জন্য আমার মাতা-পিতা উৎসর্গিত হোক)- এ সম্পর্কিত হাদীসের বর্ণনা রাবীদের বৈপরীত্য
সুনানে নাসাঈ : ২৩৭০
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৩৭০
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عُبَيْدِ اللَّهِ، أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ، وَسُئِلَ عَنْ صِيَامِ عَاشُورَاءَ، قَالَ: «مَا عَلِمْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَامَ يَوْمًا يَتَحَرَّى فَضْلَهُ عَلَى الْأَيَّامِ، إِلَّا هَذَا الْيَوْمَ» يَعْنِي شَهْرَ رَمَضَانَ، وَيَوْمَ عَاشُورَاءَ
উবায়দুল্লাহ (রহঃ) হতে বর্ণিতঃ
ইবন আব্বাস (রাঃ)-কে আশূরার সাওম সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। তিনি বলতে শুনেছেন, নবী (ﷺ) রমজান ও আশূরার সাওম ব্যতীত কোনো এক সাওমকে অন্য কোনো দিনের সাওমের উপর গুরুত্ব দিয়েছেন বলে আমার জানা নেই।
