মুসলিম জীবনের পবিত্রতা
মোট হাদিস ২৯
خْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنْ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: لَمَّا تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَاسْتُخْلِفَ أَبُو بَكْرٍ، وَكَفَرَ مَنْ كَفَرَ مِنَ الْعَرَبِ، قَالَ عُمَرُ لِأَبِي بَكْرٍ: كَيْفَ تُقَاتِلُ النَّاسَ، وَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا: لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَمَنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، عَصَمَ مِنِّي مَالَهُ وَنَفْسَهُ، إِلَّا بِحَقِّهِ وَحِسَابُهُ عَلَى اللَّهِ " قَالَ أَبُو بَكْرٍ: وَاللَّهِ لَأُقَاتِلَنَّ مَنْ فَرَّقَ بَيْنَ الصَّلَاةِ وَالزَّكَاةِ، فَإِنَّ الزَّكَاةَ حَقُّ الْمَالِ، وَاللَّهِ لَوْ مَنَعُونِي عِقَالًا كَانُوا يُؤَدُّونَهُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقَاتَلْتُهُمْ عَلَى مَنْعِهِ، قَالَ عُمَرُ: «فَوَاللَّهِ مَا هُوَ إِلَّا أَنِّي رَأَيْتُ اللَّهَ شَرَحَ صَدْرَ أَبِي بَكْرٍ لِلْقِتَالِ فَعَرَفْتُ أَنَّهُ الْحَقُّ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) এর ইনতিকালের পর যখন আবূ বকর (রাঃ) খলীফাহ্ হলেন। তখন 'আরবের কোন কোন গোত্র কাফির হয়ে গেল। [আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। এ সময় উমর (রাঃ) আবূ বকর (রাঃ)-কে বললেন: আপনি কিভাবে মানুষের বিরুদ্ধে যুদ্ধ করবেন? অথচ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আমাকে মানুষের বিরুদ্ধে যুদ্ধের নির্দেশ দেয়া হয়েছে, যতক্ষণ না তারা "লা- ইলা-হা ইল্লাল্ল-হ” বলে, আর যে তা বলবে, সে তার জানমাল আমার থেকে হিফাযাত করল, তবে যথার্থ কারণ ছাড়া। আর তার হিসাব আল্লাহর কাছে।আবু বকর (রাঃ) বললেন: আল্লাহর শপথ! আমি অবশ্যই তাদের বিরুদ্ধে যুদ্ধ করব, যারা সালাত এবং যাকাতের মাঝে পার্থক্য করে। কেননা নিশ্চয় যাকাত সম্পদের হাক্ব। আল্লাহর শপথ! তারা যদি একটি রশিও দিতে অস্বীকার করে যা তারা রাসূলুল্লাহ (ﷺ) কে দিত, তবে এ অস্বীকার করার কারণে আমি তাদের বিরুদ্ধে এর জন্য যুদ্ধ করব। আল্লাহর শপথ! আমি দেখলাম, আল্লাহ তা'আলা যুদ্ধের জন্য আবূ বক (রাঃ)-এর বক্ষকে প্রশস্ত করে দিয়েছেন এবং আমি বুঝতে পারলাম, এটাই যথার্থ সিদ্ধান্ত।
أَخْبَرَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَزِيدَ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَإِذَا قَالُوهَا فَقَدْ عَصَمُوا مِنِّي دِمَاءَهُمْ وَأَمْوَالَهُمْ، إِلَّا بِحَقِّهَا وَحِسَابُهُمْ عَلَى اللَّهِ " فَلَمَّا كَانَتِ الرِّدَّةُ، قَالَ عُمَرُ لِأَبِي بَكْرٍ: أَتُقَاتِلُهُمْ وَقَدْ سَمِعْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: كَذَا، وَكَذَا، فَقَالَ: وَاللَّهِ لَا أُفَرِّقُ بَيْنَ الصَّلَاةِ، وَالزَّكَاةِ، وَلَأُقَاتِلَنَّ مَنْ فَرَّقَ بَيْنَهُمَا، فَقَاتَلْنَا مَعَهُ فَرَأَيْنَا ذَلِكَ رُشْدًا قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «سُفْيَانُ فِي الزُّهْرِيِّ لَيْسَ بِالْقَوِيِّ وَهُوَ سُفْيَانُ بْنُ حُسَيْنٍ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আমাকে লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে, যতক্ষণ না তারা “লা- ইলা-হা ইল্লাল্ল-হ” বলে। যখন তা বলবে : তখন তারা আমার থেকে তাদের জান-মাল হিফাযাত করবে, তবে হত্যা করা যদি আবশ্যক হয় তা ভিন্ন কথা। আর তাদের হিসাব আল্লাহর ওপর ন্যস্ত।যখন 'আরবের কিছু লোক মুরতাদ হলো, তখন উমর (রাঃ) আবূ বকর (রাঃ)-কে বললেন: আপনি কি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন? অথচ আপনি রাসূলুল্লাহ (ﷺ)-কে এমন এমন বলতে শুনেছেন? তখন তিনি বললেন: আল্লাহর শপথ! আমি সালাত এবং যাকাতের মাঝে কোন পার্থক্য করি না এবং যারা এ দুয়ের মধ্যে পার্থক্য করবে, আমি তাদের সাথে যুদ্ধ করব। পরে আমরা তার সাথে একত্রে যুদ্ধ করি এবং বুঝতে পারি যে, এটাই ছিল সঠিক।
قَالَ الْحَارِثُ بْنُ مِسْكِينٍ: قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، عَنْ ابْنِ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي يُونُسُ، عَنْ ابْنِ شِهَابٍ قَالَ: حَدَّثَنِي سَعِيدُ بْنُ الْمُسَيِّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ أَخْبَرَهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَمَنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، عَصَمَ مِنِّي مَالَهُ وَنَفْسَهُ، إِلَّا بِحَقِّهِ وَحِسَابُهُ عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ «جَمَعَ شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ الْحَدِيثَيْنِ جَمِيعًا»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আমাকে মানুষের সাথে যুদ্ধ করার নির্দেশ দেয়া হয়েছে। যতক্ষণ না তারা বলে, "আল্লাহ ছাড়া সত্যিকার কোন উপাস্য নেই।" আর যে বলল, 'আল্লাহ ছাড়া সত্যিকার কোন উপাস্য নেই', সে আমার কাছ থেকে তার জানমাল নিরাপদ করল। তবে ইসলাম প্রদত্ত যথার্থ কারণ ছাড়া। আর তার হিসাব তো মহামহীয়ান আল্লাহর কাছে।
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ الْمُغِيرَةِ قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ، عَنْ شُعَيْبٍ، عَنْ الزُّهْرِيِّ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ: لَمَّا تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ أَبُو بَكْرٍ بَعْدَهُ، وَكَفَرَ مَنْ كَفَرَ مِنَ الْعَرَبِ، قَالَ عُمَرُ: يَا أَبَا بَكْرٍ، كَيْفَ تُقَاتِلُ النَّاسَ وَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا: لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَمَنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَقَدْ عَصَمَ مِنِّي مَالَهُ وَنَفْسَهُ، إِلَّا بِحَقِّهِ وَحِسَابُهُ عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ " قَالَ أَبُو بَكْرٍ: لَأُقَاتِلَنَّ مَنْ فَرَّقَ بَيْنَ الصَّلَاةِ وَالزَّكَاةِ، فَإِنَّ الزَّكَاةَ حَقُّ الْمَالِ فَوَاللَّهِ لَوْ مَنَعُونِي عَنَاقًا، كَانُوا يُؤَدُّونَهَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقَاتَلْتُهُمْ عَلَى مَنْعِهَا، قَالَ عُمَرُ: «فَوَاللَّهِ مَا هُوَ إِلَّا أَنْ رَأَيْتُ اللَّهَ شَرَحَ صَدْرَ أَبِي بَكْرٍ لِلْقِتَالِ فَعَرَفْتُ أَنَّهُ الْحَقُّ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) এর মৃত্যুর পর যখন আবূ বাক্স (রাঃ) খলীফাহ্ হলেন তখন 'আরবের কিছু লোক মুরতাদ হয়ে যায়, অতঃপর 'উমর (রাঃ) বললেন : হে আবূ বাক্স! আপনি এ সকল লোকের বিরুদ্ধে কিরূপে যুদ্ধ করবেন? রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমাকে মানুষের বিরুদ্ধে যুদ্ধের নির্দেশ দেয়া হয়েছে, যতক্ষণ না তারা বলে 'লা- ইলা-হা ইল্লাল্ল-হ'। আর যে ব্যক্তি 'লা- ইলা-হা ইল্লাল্ল-হ' বলল, সে আমার থেকে তার জানমাল হিফাযাত করল, তবে ইসলামের অন্য কোন হাক্ব ব্যতীত। আর তার হিসাব আল্লাহর ওপর ন্যস্ত।আবু বাকর (রাঃ) বললেন: যে ব্যক্তি সালাত ও যাকাতের মধ্যে পার্থক্য করবে, তার বিরুদ্ধে আমি যুদ্ধ করব। কেননা যাকাত মালের হাক্ব। আল্লাহর শপথ। যদি তারা একটি ছাগলের বাচ্চাও আমাকে দিতে অস্বীকার করে, যা তারা রাসূলুল্লাহ (ﷺ) কে দিত, তবে আমি তাদের বিরুদ্ধে এর জন্য যুদ্ধ করব। 'উমর (রাঃ) বলেন: আল্লাহর শপথ! আমি দেখলাম, আল্লাহ তা'আলা যুদ্ধের জন্য আবূ বাকর (রাঃ)-এর অন্তর উন্মুক্ত করে দিয়েছেন। আর তার সিদ্ধান্তই যথার্থ।
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ الْمُغِيرَةِ قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ، عَنْ شُعَيْبٍ، عَنْ الزُّهْرِيِّ قَالَ: حَدَّثَنِي سَعِيدُ بْنُ الْمُسَيِّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، أَخْبَرَهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَمَنْ قَالَهَا فَقَدْ عَصَمَ مِنِّي نَفْسَهُ وَمَالَهُ، إِلَّا بِحَقِّهِ وَحِسَابُهُ عَلَى اللَّهِ " خَالَفَهُ الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেন: আমাকে লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদেশে দেয়া হয়েছে, যতক্ষণ না তারা বলে, "আল্লাহ ছাড়া সত্যিকার কোন উপাস্য নেই”। যে এটা বলবে, সে আমার হতে তার জানমাল রক্ষা করে নিল। তবে ইসলামের কোন হাক্ব ব্যতীত। আর তার হিসাব আল্লাহর কাছে ন্যস্ত।
ওয়ালীদ ইবনু মুসলিম হাদীসটি ভিন্নভাবে বর্ণনা করেছেন।
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، ح وَأَنْبَأَنَا أَحْمَدُ بْنُ حَرْبٍ قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَإِذَا قَالُوهَا مَنَعُوا مِنِّي دِمَاءَهُمْ، وَأَمْوَالَهُمْ إِلَّا بِحَقِّهَا، وَحِسَابُهُمْ عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করতে আমাকে আদেশ করা হয়েছে যতক্ষণ না তারা لَا إِلَهَ إِلَّا اللَّهُ [আল্লাহ ছাড়া প্রকৃত কোন ইলাহ নেই।] বলে। যখন তারা তা বলবে, তখন তারা তাদের জানমাল আমার থেকে নিরাপদ করবে, তবে এ কালিমার হক ছাড়া। আর তাদের হিসাব মহান ও মহীয়ান আল্লাহর কাছে ন্যস্ত।
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَنْبَأَنَا يَعْلَى بْنُ عُبَيْدٍ، عَنْ الْأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، وَعَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَا: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَإِذَا قَالُوهَا، مَنَعُوا مِنِّي دِمَاءَهُمْ وَأَمْوَالَهُمْ، إِلَّا بِحَقِّهَا وَحِسَابُهُمْ عَلَى اللَّهِ "
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: 'লা- ইলা-হা ইল্লাল্ল-হ' [আল্লাহ ছাড়া প্রকৃত কোন ইলাহ নেই] না বলা পর্যন্ত আমাকে লোকের বিরুদ্ধে যুদ্ধ করতে আদেশ দেয়া হয়েছে। যদি তারা 'লা- ইলা-হা ইল্লাল্ল-হ' বলে, তবে আমার হতে তাদের জানমাল নিরাপদ থাকবে তবে এর হক ব্যতীত। আর তাদের হিসাব আল্লাহর ওপর ন্যস্ত।
أَخْبَرَنَا الْقَاسِمُ بْنُ زَكَرِيَّا بْنِ دِينَارٍ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى قَالَ: حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ عَاصِمٍ، عَنْ زِيَادِ بْنِ قَيْسٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " نُقَاتِلُ النَّاسَ حَتَّى يَقُولُوا: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَإِذَا قَالُوا لَا إِلَهَ إِلَّا اللَّهُ، حَرُمَتْ عَلَيْنَا دِمَاؤُهُمْ وَأَمْوَالُهُمْ، إِلَّا بِحَقِّهَا وَحِسَابُهُمْ عَلَى اللَّهِ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আবু হুরায়রাহ্ (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণনা করেন। তিনি (ﷺ) বলেন, আমরা মানুষের বিরুদ্ধে ততক্ষণ যুদ্ধ করব, যতক্ষণ না তারা বলে, 'লা- ইলা-হা ইল্লাল্ল-হ' [আল্লাহ ছাড়া প্রকৃত কোন ইলাহ নেই]। যখন তারা বলবে, 'লা- ইলা-হা ইল্লাল্ল-হ', তখন আমাদের জন্য তাদের জানমাল নিষিদ্ধ হয়ে যাবে, তবে ইসলামের হক ছাড়া। আর তাদের হিসাব আল্লাহর যিম্মায়।
أَخْبَرَنَا الْعَبَّاسُ بْنُ مُحَمَّدٍ الدُّورِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ طَهْمَانَ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ، عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " لَا يَحِلُّ دَمُ امْرِئٍ مُسْلِمٍ إِلَّا بِإِحْدَى ثَلَاثِ خِصَالٍ: زَانٍ مُحْصَنٌ يُرْجَمُ، أَوْ رَجُلٌ قَتَلَ رَجُلًا مُتَعَمِّدًا فَيُقْتَلُ، أَوْ رَجُلٌ يَخْرُجُ مِنَ الْإِسْلَامِ يُحَارِبُ اللَّهَ عَزَّ وَجَلَّ وَرَسُولَهُ فَيُقْتَلُ أَوْ يُصْلَبُ أَوْ يُنْفَى مِنَ الْأَرْضِ "
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তিন অবস্থার কোন একটি ব্যতীত মুসলিমকে হত্যা করা হালাল নয়: [১ম] যদি কোন মুসলিম বিবাহ করার পর যিনায় লিপ্ত হয়, [২য়] ঐ ব্যক্তি- যে কাউকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তবে তাকে হত্যা করা হবে অথবা [৩য়] ঐ ব্যক্তি- যে দ্বীন ইসলাম থেকে বের হয়ে আল্লাহ ও রাসূলের বিরুদ্ধাচরণে লিপ্ত হল, তবে তাকে হত্যা করা হবে অথবা শূলে চড়ানো হবে বা দেশ হতে বিতাড়িত করা হবে।
أَخْبَرَنَا هَارُونُ بْنُ مُحَمَّدِ بْنِ بَكَّارِ بْنِ بِلَالٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عِيسَى وَهُوَ ابْنُ سُمَيْعٍ، قَالَ: حَدَّثَنَا حُمَيْدٌ الطَّوِيلُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أُمِرْتُ أَنْ أُقَاتِلَ الْمُشْرِكِينَ حَتَّى يَشْهَدُوا أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، فَإِذَا شَهِدُوا أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، وَصَلَّوْا صَلَاتَنَا، وَاسْتَقْبَلُوا قِبْلَتَنَا، وَأَكَلُوا ذَبَائِحَنَا، فَقَدْ حَرُمَتْ عَلَيْنَا دِمَاؤُهُمْ وَأَمْوَالُهُمْ، إِلَّا بِحَقِّهَا»
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
আমাকে মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার আদেশ দেয়া হয়েছে, যে পর্যন্ত না তাঁরা এ কথার সাক্ষ্য দেয় যে, আল্লাহ ছাড়া সত্যিকার কোন উপাস্য নেই, আর মুহাম্মাদ (ﷺ) আল্লাহর বান্দা এবং তাঁর রাসূল। আর যখন তাঁরা সাক্ষ্য দেবে যে, আল্লাহ ছাড়া সত্যিকার কোন উপাস্য নেই এবং মুহাম্মাদ তাঁর বান্দা ও রাসূল, আর আমাদের মতো সালাত আদায় করবে, আমাদের কেবলার দিকে মুখ করবে, আমাদের যাবাহকৃত পশু আহার করবে; তখন আমাদের জন্য হারাম তাদের রক্ত ও সম্পদ, তবে হত্যায় যথাযথ [শারী'আতসম্মত কারণ] পাওয়া গেলে ভিন্ন কথা।
