৮/২৪. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ১০০২ - মৃতের জন্য বিলাপ ও পরিবারের দায়িত্ব

মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি করা মাকরুহ

মৃতের জন্য বিলাপ: কান্না ও নিষিদ্ধ শোকের আচরণ বুঝুন

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১০০২

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي زِيَادٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " الْمَيِّتُ يُعَذَّبُ بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ» .وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ وَعِمْرَانَ بْنِ حُصَيْنٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ كَرِهَ قَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ الْبُكَاءَ عَلَى الْمَيِّتِ قَالُوا الْمَيِّتُ يُعَذَّبُ بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ . وَذَهَبُوا إِلَى هَذَا الْحَدِيثِ . وَقَالَ ابْنُ الْمُبَارَكِ أَرْجُو إِنْ كَانَ يَنْهَاهُمْ فِي حَيَاتِهِ أَنْ لاَ يَكُونَ عَلَيْهِ مِنْ ذَلِكَ شَيْءٌ .

উমার ইবনুল খাত্তাব (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মৃত ব্যক্তির জন্য তার পরিবারের লোকদের কান্নাকাটির কারণে তাকে শাস্তি দেওয়া হয়।

ইবনু উমর ও ইমরান ইবনু হুসাইন (রাঃ) হতেও এই অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। এই হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ্ বলেছেন। এই হাদীসের ভিত্তিতে একদল আলিম, মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি করা অপছন্দ করেছেন। তারা বলেন, তাকে তার পরিবারের কান্নাকাটির কারণে শাস্তি দেওয়া হয়। উক্ত হাদীসকে তারা দলীল হিসেবে গ্রহণ করেছেন। ইবনুল মুবারাক বলেন, আমি আশা করি যদি মৃত ব্যক্তি তার পরিবারের লোকদেরকে তার জীবিতাবস্থায় কাঁদতে বারণ করে যায় তাহলে তাদের কান্নার কারণে তার কিছু হবে না।

জামে‘ আত-তিরমিযী হাদিস ১০০২-এর সারসংক্ষেপ

এই হাদিসে মৃত ব্যক্তির জন্য পরিবারের কান্নাকাটি নিয়ে কঠোর সতর্কতা দেওয়া হয়েছে। এখানে সাধারণ চোখের পানি বা স্বাভাবিক দুঃখের কথা নয়; একই বিষয়ের অন্য বর্ণনা থেকে বোঝা যায়, আলোচনার কেন্দ্র হলো বিলাপধর্মী কান্না, চিৎকার এবং শোকের সময় বাড়াবাড়ি করা। হাদিসের সঙ্গে থাকা ব্যাখ্যায় একদল আলিম এ ধরনের কান্নাকে অপছন্দ করেছেন। ইবনুল মুবারকের বক্তব্যও উল্লেখ করা হয়েছে যে, কেউ জীবিত অবস্থায় পরিবারকে এমন বিলাপ থেকে নিষেধ করে গেলে তার ব্যাপারে আশার কথা বলা যায়। তাই মূল শিক্ষা হলো শোকের সময় আবেগ নিয়ন্ত্রণ করা এবং পরিবারে আগে থেকেই সঠিক শোকাচার শেখানো। প্রিয়জন হারালে দুঃখ হওয়া স্বাভাবিক, তবে এমন কথা ও আচরণ এড়িয়ে চলতে হবে যা চিৎকার, অভিযোগ বা সীমা ছাড়ানো বিলাপে রূপ নেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • শোকের সময় বিলাপধর্মী কান্না ও চিৎকার থেকে বিরত থাকতে হবে।
  • পরিবারকে জীবিত অবস্থাতেই নিষিদ্ধ শোকাচার থেকে সতর্ক করা ভালো।
  • স্বাভাবিক দুঃখ ও বাড়াবাড়িপূর্ণ বিলাপকে এক করে দেখা ঠিক নয়।
  • মৃতকে ঘিরে এমন আচরণ করা উচিত নয়, যা হাদিসে শাস্তির কারণ হিসেবে এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন