৮/২৫. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ১০০৫ - স্বাভাবিক কান্না ও নিষিদ্ধ বিলাপের পার্থক্য

মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি করার অনুমতি

স্বাভাবিক কান্না কি নিষিদ্ধ? নবীজির শোকের শিক্ষা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১০০৫

حَدَّثَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ، أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ أَخَذَ النَّبِيُّ ﷺ بِيَدِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ فَانْطَلَقَ بِهِ إِلَى ابْنِهِ إِبْرَاهِيمَ فَوَجَدَهُ يَجُودُ بِنَفْسِهِ فَأَخَذَهُ النَّبِيُّ ﷺ فَوَضَعَهُ فِي حِجْرِهِ فَبَكَى فَقَالَ لَهُ عَبْدُ الرَّحْمَنِ أَتَبْكِي أَوَلَمْ تَكُنْ نَهَيْتَ عَنِ الْبُكَاءِ قَالَ «لاَ وَلَكِنْ نَهَيْتُ عَنْ صَوْتَيْنِ أَحْمَقَيْنِ فَاجِرَيْنِ صَوْتٍ عِنْدَ مُصِيبَةٍ خَمْشِ وُجُوهٍ وَشَقِّ جُيُوبٍ وَرَنَّةِ شَيْطَانٍ» . وَفِي الْحَدِيثِ كَلاَمٌ أَكْثَرُ مِنْ هَذَا . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ .

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

আবদুর রাহমান ইবনু আওফ (রাঃ)-এর হাত ধরে তাঁকে নিয়ে রাসূলুল্লাহ (ﷺ) নিজ পুত্র ইবরাহীম (রাঃ)-এর নিকটে গেলেন। তাঁকে তিনি মুমূর্ষু অবস্থায় দেখতে পেলেন। রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে কোলে তুলে নিলেন এবং কাঁদলেন। আবদুর রাহমান (রাঃ) তাঁকে বললেন, আপনিও কাঁদছেন? আপনি কি কান্না করতে বারণ করেননি? তিনি বললেনঃ না, বরং আমি দুইটি নির্বোধ সুলভ ও পাপাচারমূলক চিৎকার নিষেধ করেছিঃ বিপদের সময় চিৎকার করা, মুখমণ্ডলে আঘাত করা এবং জামার সম্মুখভাগ ছিড়ে ফেলা আর শাইতানের মত (চিৎকার) কান্নাকাটি করা।

এ হাদীসটিকে আবূ ঈসা হাসান বলেছেন।

জামে‘ আত-তিরমিযী হাদিস ১০০৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে শোকের সময় স্বাভাবিক কান্না ও নিষিদ্ধ বিলাপের স্পষ্ট পার্থক্য দেখা যায়। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁর পুত্র ইবরাহিমকে মুমূর্ষু অবস্থায় কোলে নিয়ে কেঁদেছিলেন। আবদুর রহমান ইবনে আওফ (রাঃ) জানতে চাইলেন, তিনি কি কান্না নিষেধ করেননি? নবীজি (صلى الله عليه وسلم) বললেন, তিনি সাধারণ কান্না নিষেধ করেননি। তিনি নিষেধ করেছেন বিপদের সময় নির্বোধ ও পাপপূর্ণ চিৎকার, মুখে আঘাত করা, জামার বুক ছিঁড়ে ফেলা এবং শয়তানের মতো আর্তনাদ। তাই প্রিয়জন হারিয়ে চোখে পানি আসা বা মন কষ্ট পাওয়া মানবিক। নিষেধ হলো এমন শোকাচার, যেখানে মানুষ নিজের শরীর ক্ষতিগ্রস্ত করে, কাপড় ছেঁড়ে বা চিৎকারে সীমা ছাড়ায়। এই হাদিস দুঃখের মধ্যেও সংযম শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • প্রিয়জনের মৃত্যুতে চোখের পানি ফেলা এই হাদিসে নিষিদ্ধ বলা হয়নি।
  • বিপদে উচ্চস্বরে চিৎকার ও শয়তানি বিলাপ থেকে বিরত থাকতে হবে।
  • মুখে আঘাত করা ও জামার বুক ছিঁড়ে ফেলা নিষিদ্ধ শোকাচারের অংশ।
  • শোক ও কষ্ট প্রকাশ করা যাবে, তবে আচরণে সীমা ছাড়ানো যাবে না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন