২৫/১০২. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ১৬৮৮ - তামাত্তু হজ্জ ও কুরবানির বিধান
“আর তোমাদের মধ্যে যারা হজ্জ ও উমরা একত্রে একই সঙ্গে পালন করতে চাও, তাহলে যা কিছু সহজলভ্য, তা দিয়ে কুরবানি করাই তার উপর কর্তব্য। বস্তুত যারা কুরবানির পশু পাবে না, তারা হজ্জের দিনগুলোর মধ্যে তিনটি সওম পালন করবে এবং সাতটি পালন করবে ফিরে যাবার পর। এভাবে দশটি সিয়াম পূর্ণ হয়ে যাবে। এ নির্দেশটি তাদের জন্য যাদের পরিবার-পরিজন মাসজিদুল হারামের আশেপাশে বসবাস করে না।” (আল-বাকারা : ১৯৬)
তামাত্তু হজ্জ ও কুরবানি: ইবনু আব্বাস (রাঃ)-এর নির্দেশনা
সহীহ বুখারী : ১৬৮৮
সহীহ বুখারীহাদিস নম্বর ১৬৮৮
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ أَخْبَرَنَا النَّضْرُ أَخْبَرَنَا شُعْبَةُ حَدَّثَنَا أَبُو جَمْرَةَ قَالَ سَأَلْتُ ابْنَ عَبَّاسٍعَنْ الْمُتْعَةِ فَأَمَرَنِي بِهَا وَسَأَلْتُهُ عَنْ الْهَدْيِ فَقَالَ فِيهَا جَزُورٌ أَوْ بَقَرَةٌ أَوْ شَاةٌ أَوْ شِرْكٌ فِي دَمٍ قَالَ وَكَأَنَّ نَاسًا كَرِهُوهَا فَنِمْتُ فَرَأَيْتُ فِي الْمَنَامِ كَأَنَّ إِنْسَانًا يُنَادِي حَجٌّ مَبْرُورٌ وَمُتْعَةٌ مُتَقَبَّلَةٌ فَأَتَيْتُ ابْنَ عَبَّاسٍ فَحَدَّثْتُهُ فَقَالَ اللهُ أَكْبَرُ سُنَّةُ أَبِي الْقَاسِمِ قَالَ وَقَالَ آدَمُ وَوَهْبُ بْنُ جَرِيرٍ وَغُنْدَرٌ عَنْ شُعْبَةَ عُمْرَةٌ مُتَقَبَّلَةٌ وَحَجٌّ مَبْرُورٌ
আবূ জামরাহ (রহঃ) হতে বর্ণিতঃ
আমি ইব্নু ‘আব্বাস (রাঃ) -কে তামাত্তু‘ হজ্জ সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি আমাকে তা আদায় করতে আদেশ দিলেন। এরপর আমি তাঁকে কুরবানী সম্বন্ধে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, তামাত্তু‘র কুরবানী হলো একটি উট, গরু বা বকরী অথবা এক কুরবানীর পশুর মধ্যে শরীকানা এক অংশ। আবূ জামরাহ (রহঃ) বলেন, লোকেরা তামাত্তু‘ হজ্জকে যেন অপছন্দ করত। একদা আমি ঘুমালাম তখন দেখলাম, একটি লোক যেন (আমাকে লক্ষ্য করে) ঘোষণা দিচ্ছে, উত্তম হজ্জ এবং মাকবূল তামাত্তু‘। এরপর আমি ইব্নু ‘আব্বাস (রাঃ) -এর কাছে এসে স্বপ্নের কথা বললাম। তিনি আল্লাহু আকবার উচ্চারণ করে বললেন, এটাই তো আবুল কাসিম (ﷺ)-এর সুন্নাত।আদম, ওয়াহাব ইব্নু জারীর এবং গুনদার (রহঃ) শু‘বাহ্ (রহঃ) হতে মাকবূল ‘উমরাহ এবং উত্তম হজ্জ বলে উল্লেখ করেছেন।
সহীহ বুখারী হাদিস ১৬৮৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে তামাত্তু হজ্জ সম্পর্কে প্রশ্ন ও উত্তরের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা এসেছে। আবু জামরাহ (রহঃ) ইবনু আব্বাস (রাঃ)-কে তামাত্তু হজ্জ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি তা আদায় করতে বলেন। এরপর কুরবানি সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, তামাত্তুর কুরবানি হতে পারে একটি উট, গরু, ছাগল অথবা এক কুরবানির পশুর মধ্যে শরীকানা এক অংশ। বর্ণনাকারী বলেন, কিছু লোক তামাত্তু হজ্জকে যেন অপছন্দ করত। পরে তিনি স্বপ্নে উত্তম হজ্জ ও মাকবুল তামাত্তুর কথা শুনে ইবনু আব্বাস (রাঃ)-কে জানান। তিনি “আল্লাহু আকবর” বলে বলেন, এটাই আবুল কাসিম (صلى الله عليه وسلم)-এর সুন্নাত। এখানে তামাত্তু হজ্জ, কুরবানি এবং সুন্নাহ অনুসরণের বিষয়টি সরাসরি এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- তামাত্তু হজ্জ সম্পর্কে ইবনু আব্বাস (রাঃ) ইতিবাচক নির্দেশনা দিয়েছেন।
- তামাত্তুর কুরবানিতে উট, গরু, ছাগল বা শরীকানা অংশের কথা এসেছে।
- মানুষের অপছন্দ থাকা সত্ত্বেও সুন্নাহর গুরুত্ব কমে না।
- সাহাবীগণ নবী (صلى الله عليه وسلم)-এর সুন্নাহকে স্পষ্টভাবে তুলে ধরতেন।
