১/৭২. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১০৪ - নবীদের সাক্ষাৎ
আসমানের দিকে রাসূলুল্লাহ (ﷺ)-এর উর্ধ্বাগমন এবং সালাত ফরজ হওয়া সম্পর্কে।
মি‘রাজে মূসা, ঈসা ও দাজ্জাল দেখার হাদিসের শিক্ষা
আল-লু'লু ওয়াল মারজান : ১০৪
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১০৪
حديث ابنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: رَأَيْتُ لَيْلَةَ أُسْرِيَ بِي؛ مُوسَى، رَجُلاً آدَمَ طُوَالاً جَعْدًا كَأَنَّهُ مِنْ رِجَالِ شَنُوءَةَ؛ وَرَأَيْتُ عَيسَى رَجُلاً مَرْبُوعًا، [ص: 39] مَرْبُوعَ الْخَلْقِ إِلَى الْحُمْرَةِ وَالْبَيَاضِ، سَبِطَ الرَّأْسِ، وَرَأَيْتُ مَالِكًا خَازِنَ النَّارِ، وَالدَّجَّالَ فِي آيَاتٍ أَرَاهُنَّ اللهُ إِيَّاهُ، فَلاَ تَكُنْ فِي مِرْيَةٍ مِنْ لِقَائِهِ
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেন, মি‘রাজের রাত্রে আমি মূসা (আঃ)-কে দেখেছি। তিনি গোধুম বর্ণের পুরুষ ছিলেন, দেহের গঠন ছিল লম্বা। মাথার চুল ছিল কোঁকড়ানো। যেন তিনি শানূআ গোত্রের এক ব্যক্তি। আমি ‘ঈসা (আঃ)-কে দেখতে পাই। তিনি ছিলেন মধ্যম গঠনের লোক। তাঁর দেহবর্ণ ছিল সাদা লালে মিশ্রিত। মাথার চুল ছিল অকুঞ্চিত। জাহান্নামের তত্ত্বাবধায়ক মালিক এবং দজ্জালকেও আমি দেখেছি। আল্লাহ তা‘আলা নবী (ﷺ)-কে বিশেষ করে যে সকল নিদর্শনসমূহ দেখিয়েছেন তার মধ্যে এগুলোও ছিল। সুতরাং তাঁর সঙ্গে সাক্ষাতের বিষয়ে তুমি সন্দেহ পোষণ করবে না।
সহীহুল বুখারী, পর্ব ৫৯: সৃষ্টির সূচনা, অধ্যায় ৭, হাঃ ৩২৩৯; মুসলিম, পর্ব ১: ঈমান, অধ্যায় ৭৪, হাঃ ১৬৫
অনুবাদের উৎস
- সংকলক:
- ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১০৪-এর সারসংক্ষেপ
মূল বিষয়: মি‘রাজের নিদর্শন। এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) মি‘রাজের রাতে দেখা কয়েকটি বিষয় বলেছেন। তিনি মূসা (আ.)-কে দেখেছেন—তাঁর গায়ের রং, দেহের গঠন ও চুলের ধরন বর্ণনা করেছেন। তিনি ঈসা (আ.)-কেও দেখেছেন এবং তাঁর মধ্যম গঠন, সাদা-লাল মিশ্র দেহবর্ণ ও সোজা চুলের কথা বলেছেন। একই বর্ণনায় জাহান্নামের তত্ত্বাবধায়ক মালিক এবং দাজ্জালকেও দেখা হওয়ার কথা এসেছে। হাদিসে এগুলোকে আল্লাহর দেখানো নিদর্শন বলা হয়েছে। তাই এই বর্ণনার মূল শিক্ষা হলো, মি‘রাজে নবীজিকে আল্লাহ কিছু বিশেষ দৃশ্য দেখিয়েছেন। ব্যাখ্যা করার সময় হাদিসের সীমার মধ্যেই থাকা জরুরি; এখানে যা বলা হয়েছে, সেটুকুই নিশ্চিতভাবে ধরা উচিত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মি‘রাজে নবী (صلى الله عليه وسلم)-কে আল্লাহ বিশেষ কিছু নিদর্শন দেখিয়েছেন।
- মূসা ও ঈসা (আ.)-এর পরিচয় বর্ণনায় এসেছে, কিন্তু অতিরিক্ত কাহিনি যোগ করার সুযোগ নেই।
- দাজ্জালের বিষয়টি ঈমান ও সতর্কতার সঙ্গে গ্রহণ করতে হয়।
