৩৯/২১. অধ্যায়ঃ
বদনজর, পিঁপড়ার কাপড় ও বিষাক্ত প্রাণীর দংশনে ঝাড়ফুঁক করা মুস্তাহাব
আল লু'লু ওয়াল মারজান : ১৪১৭
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৪১৭
حديث عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ يَقُولُ لِلْمَرِيضِ: بِسْمِ اللهِ، تُرْبَةُ أَرْضِنَا، بِرِيقَةِ بَعْضِنَا، يُشْفَى سَقِيمُنَا، بِإِذْنِ رَبِّنَا
‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) ঝাড়-ফুঁকে পড়তেনঃ আমাদের দেশের মাটি এবং আমাদের কারও থুথুতে আমাদের রবের হুকুমে আমাদের রোগী আরোগ্য লাভ করে।
সহীহুল বুখারী, পর্ব ৭৬; চিকিৎসা, অধ্যায় ৩৮, হাঃ ৫৭৪৫; মুসলিম, পর্ব ৩৯ : সালাম, অধ্যায় ২১, হাঃ ২১৯৪
