৩৯/৩৪. অধ্যায়ঃ
তায়েরাহ, ফাল এবং যাতে অশুভ হয়।
আল লু'লু ওয়াল মারজান : ১৪৩৭
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৪৩৭
حديث أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: لاَ عَدْوَى وَلاَ طِيَرَةَ، وَيُعْجِبُنِي الْفَأْلُ قَالُوا: وَمَا الْفَأْلُ قَالَ: كَلِمَةٌ طَيِّبَةٌ
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ (রোগের মধ্যে) কোন সংক্রমণ নেই এবং শুভ-অশুভ নেই আর আমার নিকট ‘ফাল’ পছন্দনীয়। সাহাবীগণ জিজ্ঞেস করলেনঃ ‘ফাল’ কী? তিনি বললেনঃ উত্তম কথা।
সহীহুল বুখারী, পর্ব ৭৬; চিকিৎসা, অধ্যায় ৫৪, হাঃ ৫৭৭৬; মুসলিম, পর্ব ৩৯ : সালাম, অধ্যায় ৩৪, হাঃ ২২২৪
