৩৯/৩৪. অধ্যায়ঃ
তায়েরাহ, ফাল এবং যাতে অশুভ হয়।
আল লু'লু ওয়াল মারজান : ১৪৩৮
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৪৩৮
حديث أَبِي هُرَيْرَةَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: لاَ طِيَرَةَ، وَخَيْرُهَا الْفأْلُ قَالُوا: وَمَا الْفأْلُ قَالَ: الْكَلِمَةُ الصَّالِحَةِ يَسْمَعُهَا أَحَدُكُمْ
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এ কথা বলতে শুনেছি যে, শুভ-অশুভ নির্ণয়ে কোন লাভ নেই, বরং শুভ আলামত গ্রহণ করা ভাল। সাহাবীগণ জিজ্ঞেস করলেনঃ শুভ আলামত কী? তিনি বললেনঃ ভাল বাক্য, যা তোমাদের কেউ শুনে থাকে।
সহীহুল বুখারী, পৰ্ব ৭৬ : চিকিৎসা, অধ্যায় ৪৩, হাঃ ৫৭৫৪; মুসলিম, পর্ব ৩৯ : সালাম, অধ্যায় ৩৪, হাঃ ২২২৩
