৪৪/১৩. অধ্যায়ঃ
উম্মুল মুমিনীন আয়িশা (রাঃ)-এর মর্যাদা।
আল লু'লু ওয়াল মারজান : ১৫৮২
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৫৮২
حديث عَائِشَةَ، أَنَّ النَّاسَ كَانُوا يَتَحَرَّوْنَ بِهَدَايَاهُمْ يَوْمَ عَائِشَةَ [ص: 142] يَبْتَغُونَ بِهَا، أَوْ يَبْتَغُونَ بِذَلِكَ، مَرْضَاةَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ
লোকেরা তাদের হাদিয়া পাঠাবার ব্যাপারে ‘আয়িশা (রাঃ)-এর জন্য নির্ধারিত দিনের অপেক্ষা করত। এতে তারা রাসূলাল্লাহ (ﷺ)-এর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করত।
সহীহুল বুখারী, পৰ্ব ৫১ : হিবা এর ফাযীলাত এবং এর জন্য উদ্বুদ্ধ করা, অধ্যায় ৭, হাঃ ২৫৭৪; মুসলিম, পৰ্ব ৪৪ : সাহাবাগণের মর্যাদা, অধ্যায়, ১৩, হাঃ ২৪৪১, ২৪৪২
