৪৪/১৩. অধ্যায়ঃ
উম্মুল মুমিনীন আয়িশা (রাঃ)-এর মর্যাদা।
আল লু'লু ওয়াল মারজান : ১৫৮৩
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৫৮৩
حديث عَائِشةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ يَسْأَلُ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ، يَقُولُ: أَيْنَ أَنَا غَدًا أَيْنَ أَنَا غَدًا يُرِيدُ عَائِشَةَ فَأَذِنَ لَهُ أَزْوَاجُهُ يَكونُ حَيْثُ شَاءَ فَكَانَ فِي بَيْتِ عَائِشَةَ حَتَّى مَاتَ عِنْدَهَا قَالَتْ عَائِشَةُ: فَمَاتَ فِي الْيَوْمِ الَّذِي كَانَ يَدورُ عَلَيَّ فِيهِ، فِي بَيْتِي فَقَبَضَهُ اللهُ وَإِنَّ رَأْسَهُ لَبَيْنَ نَحْرِي وَسَحْرِي
‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ
মৃত্যু রোগকালীন অবস্থায় রাসূলাল্লাহ (ﷺ) জিজ্ঞেস করতেন, আমি আগামীকাল কার ঘরে থাকব। আগামীকাল কার ঘরে? এর দ্বারা তিনি ‘আয়িশা (রাঃ)-এর ঘরের পালার ইচ্ছে পোষণ করতেন। সহধর্মিণীগণ নবী (ﷺ)-কে যার ঘরে ইচ্ছে অবস্থান করার অনুমতি দিলেন। তখন নবী (ﷺ) ‘আয়িশা (রাঃ)-এর ঘরে ছিলেন। এমনকি তাঁর ঘরেই তিনি ইন্তিকাল করেন। ‘আয়িশা (রাঃ) বলেন, নবী (ﷺ) আমার জন্য নির্ধারিত পালার দিন আমার ঘরে ইন্তিকাল করেন এবং আল্লাহ তাঁর রূহ কবজ করেন এ অবস্থায় যে, তাঁর মাথা ছিল আমার কণ্ঠ ও বক্ষের মধ্যে।
সহীহুল বুখারী, পৰ্ব ৬৪ : মাগাযী, অধ্যায় ৮৪, হাঃ ৪৪৫০; মুসলিম, পর্ব ৪৪ ; সাহাবাগণের মর্যাদা, অধ্যায়, ১৩, হাঃ ২৪৪৩
