৫/৫৪. অধ্যায়ঃ
মুসলিমদের প্রতি কোন বিপদ পতিত হলে প্রত্যেক সালাতে কুনুতে নাজিলাহ পড়া মুস্তাহাব।
আল লু'লু ওয়াল মারজান : ৩৯২
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৩৯২
حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: وَكَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ يَرْفَعُ رَأْسَهُ يَقُولُ: سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ، رَبَّنَا وَلَكَ الْحَمْدُ يَدْعُو لِرِجَالٍ فَيُسَمِّيهِمْ بِأَسْمَائهِمْ؛ فَيَقُولُ: اللهُمَّ أَنْجِ الْوَلِيد بْنَ الْوَلِيدِ وَسَلَمَةَ بْنَ هِشَامٍ وَعَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الْمُؤْمِنِينَ؛ اللهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ، وَاجْعَلْهَا عَلَيْهِمْ سِنِينَ كَسِنِى يُوسُفَ وَأَهْلُ الْمَشْرِقِ يَوْمَئِذٍ مِنْ مُضَرَ مُخَالِفُونَ لَهُ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) যখন রুকূ’ হতে মাথা উঠাতেন তখনঃ (سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ) বলতেন। আর কতিপয় লোকের নাম উল্লেখ করে তাঁদের জন্য দোয়া করতেন। দোয়ায় তিনি বলতেন, ইয়া আল্লাহ্! ওয়ালীদ ইব্নু ওয়ালীদ, সালামা ইব্নু হিশাম, আইয়্যাস ইব্নু আবূ রাবী’আ (রাঃ) এবং অপরাপর দুর্বল মুসলমানদেরকে রক্ষা করুন। ইয়া আল্লাহ্! মুদার গোত্রের উপর আপনার পাকড়াও কঠোর করুন, ইউসুফ (আঃ)-এর যুগে যেমন খাদ্য সংকট ছিল তাদের জন্যও অনুরূপ খাদ্য সংকট সৃষ্টি করে দিন।(রাবী বলেন) এ যুগে পূর্বাঞ্চলের অধিবাসী মুদার গোত্রের লোকেরা নবী (ﷺ)-এর বিরোধী ছিল।
সহীহুল বুখারী, পৰ্ব ১০ : আযান, অধ্যায় ১২৮, হাঃ ৮০৪; মুসলিম, পর্ব ৫ : মসজিদ ও সতের স্থানসমূহের বর্ণনা, অধ্যায় ৫৪, হাঃ ৬৭৫
