৫/৫৪. অধ্যায়ঃ
মুসলিমদের প্রতি কোন বিপদ পতিত হলে প্রত্যেক সালাতে কুনুতে নাজিলাহ পড়া মুস্তাহাব।
আল লু'লু ওয়াল মারজান : ৩৯৩
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৩৯৩
حديث أَنَسٍ، قَالَ: قَنَتَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهْرًا يَدْعُو عَلَى رِعْلٍ وَذَكْوَانَ
আনাস ইব্নু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
এক মাস ব্যাপী নবী (ﷺ) রি’ল ও যাক্ওয়ান গোত্রের বিরুদ্ধে কুনূতে দোয়া পাঠ করেছিলেন।
সহীহুল বুখারী, পূর্ব ১৪ : বিতুর, অধ্যায় ৭; হাঃ ১০০৩; মুসলিম, পর্ব ৫ : মসজিদ ও সালাতের স্থানসমূহের বর্ণনা, অধ্যায় ৫৪, হাঃ ৬৭৭
