৪/২৬. অধ্যায়ঃ
ইমামতির বর্ণনা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১১৩২-[১৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১১৩২-[১৪]
وَعَنْ قَيْسِ بْنِ أَبِىْ حَازِمٍ قَالَ: أَخْبَرَنِىْ أَبُو مَسْعُودٍ أَنَّ رَجُلًا قَالَ: وَاللّهِ يَا رَسُولَ اللّهِ إِنِّىْ لَأَتَأَخَّرُ عَنْ صَلَاةِ الْغَدَاةِ مِنْ أَجْلِ فُلَانٍ مِمَّا يُطِيلُ بِنَا فَمَا رَأَيْتُ رَسُولَ اللّهِ ﷺ فِىْ مَوْعِظَةٍ أَشَدَّ غَضَبًا مِنْهُ يَوْمَئِذٍ ثُمَّ قَالَ: «إِنَّ مِنْكُمْ مُنَفِّرِيْنَ فَأَيُّكُمْ مَا صَلّى بِالنَّاسِ فَلْيَتَجَوَّزْ: فَإِنَّ فِيهِمُ الضَّعِيفَ وَالْكَبِير وَذَا الْحَاجة». (مُتَّفَقٌ عَلَيْهِ)
আবূ মাস'ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
আবূ মাস‘ঊদ (রাঃ) আমাকে বলেছেন, একদিন এক লোক রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে আবেদন করল, হে আল্লাহর রাসূল (ﷺ)! আল্লাহর শপথ, অমুক লোক খুব দীর্ঘ সালাত পড়াবার জন্যে আমি ফাজরের সালাতে দেরী করে আসি। আবূ মাস’ঊদ বলেন, সেদিন অপেক্ষা উপদেশ করার সময় আর কোন দিন তাঁকে (রাসূলুল্লাহ (ﷺ)-কে) আজকের মতো এত রাগ করতে দেখিনি। তিনি (ﷺ)-বলেনঃ তোমাদের কেউ কেউ (দীর্ঘ করে সালাত আদায় করে) মানুষকে বিরক্ত করে তোলে। (সাবধান!) তোমাদের যে লোক মানুষকে (জামা‘আতে) সালাতে ইমামতি করবে। সে যেন সংক্ষেপে সালাত আদায় করায়। কারণ মুক্তাদীদের মাঝে দুর্বল, বুড়ো, প্রয়োজনের তাড়ার লোকজন থাকে। (বুখারী, মুসলিম) [১]
[১] সহীহ : বুখারী ৭০২, মুসলিম ৪৬৬।
