৪/৪০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৩৩৮-[৬] - সফরে ফরজ কসর ও নফল বিষয়ে ইবনু উমর
সালাতুত তাসবিহ - প্রথম অনুচ্ছেদ
সালাতুত্ তাসবীহ-এর বর্ণনা- এ সালাতে অধিক তাসবীহ পাঠ করা হয় বিধায় একে সালাতুত্ তাসবীহ বলা হয়।
সফরে কসর ফরজ ও নফল: ইবনু উমরের বর্ণনা
মিশকাতুল মাসাবীহ : ১৩৩৮-[৬]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৩৩৮-[৬]
وَعَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ قَالَ: صَحِبْتُ ابْنَ عُمَرَ فِىْ طَرِيقِ مَكَّةَ فَصَلّى لَنَا الظُّهْرَ رَكْعَتَيْنِ ثُمَّ جَاءَ رَحْلَه وَجَلَسَ فَرَأَى نَاسًا قِيَامًا فَقَالَ: مَا يَصْنَعُ هَؤُلَاءِ؟ قُلْتُ: يُسَبِّحُونَ. قَالَ: لَوْ كُنْتُ مُسَبِّحًا أَتْمَمْتُ صَلَاتِي. صَحِبْتُ رَسُولِ اللّهِ ﷺ فَكَانَ لَا يَزِيْدُ فِي السَّفَرِ عَلى رَكْعَتَيْنِ وَأَبَا بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ كَذلِك. (مُتَّفق عَلَيْهِ)
হাফস ইবনু ‘আসিম (রহঃ) হতে বর্ণিতঃ
একবার মাক্কাহ্-মাদীনার পথে ‘আবদুল্লাহ ইবনু উমরের সাথে থাকার আমার সৌভাগ্য ঘটেছে। (যুহরের সালাতের সময় হলে) তিনি আমাদেরকে দুইরাক্’আত সালাত (জামা’আতে) আদায় করালেন। এখান থেকে তাঁবুতে ফিরে গিয়ে তিনি দেখলেন লোকেরা দাঁড়িয়ে আছে। তিনি জিজ্ঞেস করলেন লোকেরা কি করছে? আমি বললাম তারা নাফ্ল সালাত আদায় করছে।তিনি বললেন, আমাকে যদি নাফ্ল সালাতই আদায় করতে হয়, তাহলে ফরজ সালাতই তো পরিপূর্ণভাবে আদায় করা বেশি ভালো ছিল। আমি রাসুলুল্লাহ (ﷺ) এর সাথে থাকার সৌভাগ্যও পেয়েছি। তিনি সফরের অবস্থায় দুইরাক’আতের বেশি (ফরজ) সালাত আদায় করতেন না। আবূ বাক্র, উমর, উসমান (রাঃ) এর সাথে চলারও সুযোগ আমার হয়েছে। তাঁরাও এভাবে দুই রাক’আতের বেশি আদায় করতেন না। (বুখারী, মুসলিম) [১]
[১] সহীহ : বুখারী ১১০২, মুসলিম ৬৮৯, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৫৫০৭, আবূ দাঊদ ১২২৩।
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৩৩৮-[৬]-এর সারসংক্ষেপ
এই হাদিসে হাফস ইবনু আসিম (রহ.) বলেন, তিনি মক্কার পথে ‘আবদুল্লাহ ইবনু উমর (রাঃ)-এর সঙ্গে ছিলেন। যুহরের সময় ইবনু উমর (রাঃ) তাঁদের দুই রাকআত সালাত পড়ান। পরে তিনি লোকদের নফল সালাত আদায় করতে দেখে বলেন, যদি নফলই পড়তে হতো, তবে ফরজ সালাত পূর্ণ করাই ভালো ছিল। এরপর তিনি বলেন, তিনি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর সঙ্গে ছিলেন; নবী صلى الله عليه وسلم সফরে দুই রাকআতের বেশি ফরজ সালাত পড়তেন না। আবূ বাকর, উমর ও উসমান (রাঃ)-এর সঙ্গেও তিনি ছিলেন, তাঁরাও এমন করতেন। হাদিসটির মূল শিক্ষা হলো, সফরে কসর ফরজ সালাতের নববী আমল এবং ইবনু উমর (রাঃ)-এর নফল বিষয়ে সতর্কতা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইবনু উমর (রাঃ) সফরে যুহর দুই রাকআত পড়িয়েছেন।
- তিনি সফরে নফল পড়া বিষয়ে নিজের বোঝাপড়া স্পষ্ট করেছেন।
- নবী صلى الله عليه وسلم এবং তিন খলিফার সফরের আমল হিসেবে দুই রাকআত উল্লেখ করেছেন।
- সফরের সালাতে সহজতা গ্রহণের শিক্ষা পাওয়া যায়।
