৪/৪৮. অধ্যায়ঃ

কুরবানি - প্রথম অনুচ্ছেদ

কুরবানী করা শারী’আত অনুমোদিত যা কুরআন সুন্নাহ ও ইজমা দ্বারা প্রমাণিত। কুরআন দ্বারা প্রমাণিত আল্লাহ তা’আলার বাণীঃفَصَلِّ لرَبِّكَ وَانْحَرْ’’(ঈদের) সালাত আদায় কর এবং কুরবানী কর’’- (সূরাহ্ আল কাওসার ১০৮: ২)। যেমনটি অধিকাংশ তাফসীরবিদরা বলেছেন আর মুতাওয়াতিরভাবে সুন্নাহ দ্বারা প্রমাণিত আর ইজমা হয়েছে এ ব্যাপারে কোন মতানৈক্য নেই। আর মুসলিমদের ’আমল রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সময়কাল হতে বর্তমান সময় পর্যন্ত মুতাওয়াতিরভাবে চলে আসছে। আর এটা ইব্রাহীম (আঃ)-এর সুন্নাহ যেমন আল্লাহ তা’আলার বাণীঃوَفَدَيْنهُ بِذَبْحٍ عَظِيْمٍ’’আমি এক মহান কুরবানীর বিনিময়ে পুত্রটিকে ছাড়িয়ে নিলাম’’- (সূরাহ্ আস্ স-ফফা-ত ৩৭: ১০৭)। আর অধিকাংশ ’আলিমদের অভিমত এটা সুন্নাতে মুয়াক্কাদাহ্।

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৪৭৬-[৫]

وَعَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ قَالَ: قَالَ أَصْحَابُ رَسُولِ اللّهِ ﷺ: يَا رَسُولَ اللّهِ مَا هذِهِ الْأَضَاحِيُّ؟ قَالَ: «سُنَّةُ أَبِيْكُمْ إِبْرَاهِيْمَ عَلَيْهِ السَّلَامُ» قَالُوا: فَمَا لَنَا فِيْهَا يَا رَسُولَ اللّهِ؟ قَالَ: «بِكُلِّ شَعْرَةٍ حَسَنَةٌ» . قَالُوْا: فَالصُّوْفُ يَا رَسُولَ اللّهِ؟ قَالَ: «بِكُلِّ شَعْرَةٍ مِنَ الصُّوفِ حَسَنَةٌ» رَوَاهُ أَحْمَدُ وَابْنُ مَاجَهْ

যায়দ ইবনু আরক্বাম (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাহাবীগণ তাঁকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এ কুরবানীটা কি? তিনি বললেন, তোমাদের পিতা ইবরাহীম (আঃ)-এর সুন্নাত। তাঁরা আবার জিজ্ঞেস করলেন : এতে কি আমাদের জন্য সাওয়াব আছে, হে আল্লাহর রাসূল! তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন : কুরবানীর পশুর প্রত্যেকটি পশমের পরিবর্তে একটি করে প্রতিদান রয়েছে। সাহাবীগণ আবার জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! পশমওয়ালা পশুদের ব্যাপারে কি হবে? (এদের পশম তো অনেক বেশী)? তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন : পশমওয়ালা পশুদের প্রতিটি পশমের পরিবর্তে একটি করে নেকী রয়েছে। (আহমাদ, ইবনু মাজাহ) [১]

[১] মাওযূ‘ : ইবনু মাজাহ্ ৩১২৭, আহমাদ ১৯২৮৩, মুসতাদরাক লিল হাকিম ৩৪৬৭, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৯০১৭, য‘ঈফ আত্ তারগীব ৬৭২। এর সানাদে রাবী ‘আয়যুল্লাহ সম্পর্কে ইমাম আবূ হাতিম বলেছেন, যেন মুনকারুল হাদীস। আর বর্ণনাকারী আবূ দাঊদ সম্পর্কে ইমাম যাহাবী (রহঃ) বলেছেন, যে হাদীস রচনা করে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন