৪/৪৯. অধ্যায়ঃ

রজব মাসে কুরবানি - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৪৮৪-[৬]

وَعَنْ أَبِي مُوسى قَالَ: خَسَفَتِ الشَّمْسُ فَقَامَ النَّبِيُّ ﷺ فَزِعًا يَخْشى أَنْ تَكُوْنَ السَّاعَةُ فَأَتَى الْمَسْجِدَ فَصَلّى بِأَطْوَلِ قِيَامٍ وَرُكُوعٍ وَسُجُودٍ مَا رَأَيْتُه قَطُّ يَفْعَلُه وَقَالَ: «هذِهِ الْايَاتُ الَّتِىْ يُرْسِلُ اللّهُ لَا تَكُونُ لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِه وَلَكِنْ يُخَوِّفُ اللّهُ بِهَا عِبَادَه فَإِذَا رَأَيْتُمْ شَيْئًا مِنْ ذلِكَ فَافْزَعُوْا إِلى ذِكْرِه وَدُعَائِه وَاسْتِغْفَارِه». (مُتَّفَقٌ عَلَيْهِ)

আবূ মূসা আল আশ্‘আরী (রাঃ) হতে বর্ণিতঃ

একবার সূর্যগ্রহণ হলো। এতে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ভীত-সন্ত্রস্ত হয়ে গেলেন। তাঁর উপর 'ক্বিয়ামাত' সংঘটিত হয়ে যাবার মতো ভয়-ভীতি আরোপিত হলো। অতঃপর তিনি মসজিদে গমন করলেন। দীর্ঘ 'কিয়াম' 'রুকূ' ও সিজদাহ দিয়ে সালাত আদায় করলেন। সাধারনতঃ (এত দীর্ঘ সালাত আদায় করতে) আমি কখনো তাঁকে দেখিনি। অতঃপর তিনি বললেন, এসব নিদর্শনাবলী যা আল্লাহ তা'আলা পাঠিয়ে থাকেন তা না কারো মৃত্যুতে সংঘটিত হয়ে থাকে, আর না কারো জন্মে হয়ে থাকে। বরং এসব দিয়ে আল্লাহ তাঁর বান্দাদেরকে ভয়-ভীতি দেখিয়ে থাকেন। অতএব তোমরা যখন এ নিদর্শনাবলীর কোন একটি অবলোকন করবে, আল্লাহকে ভয় করবে। তাঁর যিক্‌র করবে। তাঁর নিকট দোয়া ও ক্ষমা প্রার্থনা করবে। (বুখারী, মুসলিম) [১]

[১] সহীহ : বুখারী ১০৫৯, মুসলিম ৯১২, শারহুস্ সুন্নাহ্ ১১৩৬, নাসায়ী ১৫০৩, ইবনু খুযায়মাহ্ ১৩৭১, শারহু মা‘আনির আসার ১৯৫০, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬৩৬৩।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন