৬/৬. অধ্যায়ঃ
সদাকার মর্যাদা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৯০৮-[২১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৯০৮-[২১]
وَعَنْ عَبْدِ اللّهِ بْنِ عَمْرٍو قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «اعْبُدُوا الرَّحْمنَ وَأَطْعِمُوا الطَّعَامَ وَأَفْشُوا السَّلَامَ تَدْخُلُوا الْجَنَّةَ بِسَلام» . رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن مَاجَه
আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ রহমানের ‘ইবাদাত করো, খাবার দাও, মুসলিমদেরকে সালাম দাও’ তোমরা সহজে জান্নাতে প্রবেশ করবে। (তিরমিযী, ইবনু মাজাহ) [১]
[১] সহীহ লিগায়রিহী : আত্ তিরমিযী ১৮৫৫, ইবনু মাজাহ্ ৩৬৯৪, সিলসিলাহ্ আস্ সহীহাহ্ ৫৭১, সহীহ আত্ তারগীব ৯৪৫।
