৭/৩. অধ্যায়ঃ
সওম পবিত্র করা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২০০৮-[১০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২০০৮-[১০]
وَعَنْ مَعْدَانَ بْنِ طَلْحَةَ أَنَّ أَبَا الدَّرْدَاءِ حَدَّثَه أَنَّ رَسُوْلَ اللّٰهِ ﷺ قَاءَ فَأَفْطَرَ. قَالَ: فَلَقِيتُ ثَوْبَانَ فِىْ مَسْجِدِ دِمَشْقَ فَقُلْتُ: إِنَّ أَبَا الدَّرْدَاءِ حَدَّثَنِىْ أَنَّ رَسُوْلَ اللّٰهِ ﷺ قَاءَ فَأَفْطَرَ. قَالَ: صَدَقَ وَأَنَا صَبَبْتُ لَه وَضُوْءَه. رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِىُّ والدَّارِمِىُّ
মা‘দান ইবনু তালহা (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি আবূ দারদা (রাঃ) থেকে এ হাদীসটি বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (সওম অবস্থায়) বমি করেছেন। এরপর তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সাওম ভেঙ্গে ফেলেছেন। মা‘দান বলেন, এরপর আমি (দামেশকের মসজিদে) সাওবান-এর সাথে মিলিত হই। তাকে আমি বলি যে, আবূ দারদা আমাকে এ হাদীসটি শুনিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (একবার) বমি করেছেন। এরপর তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সাওম ভেঙ্গে ফেলেছেন। সাওবান (এ কথা শুনে) বললেন, আবূ দারদা (রাঃ) পুরোপুরি সত্য বলেছেন। আর সে সময় আমিই তাঁর জন্য ওজুর পানির ব্যবস্থা করেছিলাম। (আবূ দাঊদ, তিরমিযী, দারিমী)[১]
[১] সহীহ : আবূ দাঊদ ২৩৮১, তিরমিযী ৮৭, ইবনু আবী শায়বাহ্ ৯২০১, আহমাদ ২১৭০১, দারিমী ১৭৬৯, ইবনু খুযায়মাহ্ ১৯৫৬, দারাকুত্বনী ৫৯০, ইবনু হিব্বান ১০৯৭।
