৭/৩. অধ্যায়ঃ
সওম পবিত্র করা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২০১৫-[১৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২০১৫-[১৭]
عَنْ أَبِىْ سَعِيدٍ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: «ثَلَاثٌ لَا يُفْطِرْنَ الصَّائِمَ الْحِجَامَةُ وَالْقَيْءُ وَالِاحْتِلَامُ». رَوَاهُ التِّرْمِذِىُّ وَقَالَ: هٰذَا حَدِيثٌ غَيْرُ مَحْفُوظٍ وَعَبْدُ الرَّحْمٰنِ بْنُ زَيْدٍ الرَّاوِىْ يَضَعَّفُ فِى الحَدِيْثِ
আবূ সা‘ঈদ আল্ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তিনটি জিনিস সায়িমের সাওম ভঙ্গ করে না। শিঙ্গা, বমি ও স্বপ্নদোষ। (তিরমিযী; তিনি বলেন, এ হাদীসটি ত্রুটিমুক্ত নয়। এর একজন বর্ণনাকারী ‘আবদুর রহমন ইবনু যায়দকে হাদীস সম্পর্কে দুর্বল হিসেবে গণ্য করা হয়।)[১]
[১] য‘ঈফ : তিরমিযী ৭১৯, ইবনু আবী শায়বাহ্ ৯৩১৬, য‘ঈফ আল জামি‘ ২৫৬৭। কারণ এর সানাদে ‘আবদুর রহমান ইবনু যায়দ ইবনু আসলাম একজন দুর্বল রাবী যেমনটি ইমাম বুখারী (রহঃ) তার উস্তায ‘আলী ইবনু মাদীনী হতে উল্লেখ করেছেন।
