৭/৪. অধ্যায়ঃ
মুসাফিরের সওম - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২০২৯-[১১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২০২৯-[১১]
وَعَن حَمْزَة بن عَمْرِو الْأَسْلَمِيُّ أَنَّه قَالَ: يَا رَسُوْلَ اللّٰهِ إِنِّىْ أَجِدُ بِىْ قُوَّةً عَلَى الصِّيَامِ فِى السَّفَرِ فَهَلْ عَلَىَّ جُنَاحٌ؟ قَالَ: «هِىَ رُخْصَةٌ مِنَ اللّٰهِ عَزَّ وَجَلَّ فَمَنْ أَخَذَ بِهَا فَحَسَنٌ وَمَنْ أَحَبَّ أَنْ يَصُومَ فَلَا جُنَاحَ عَلَيْهِ». رَوَاهُ مُسْلِمٌ
হামযাহ্ ইবনু ‘আমর আল আসলামী (রাঃ) হতে বর্ণিতঃ
হে আল্লাহর রাসূল! সফর অবস্থায় আমি সাওম পালনে সমর্থ। (না রাখলে) আমার কী কোন গুনাহ হবে? তিনি বললেন, এ ক্ষেত্রে আল্লাহ ‘আযযা ওয়াজাল্লা তোমাকে অবকাশ দিয়েছেন। যে ব্যক্তি এ অবকাশ গ্রহণ করবে, সে উত্তম কাজ করবে। আর যে ব্যক্তি সাওম রাখা পছন্দ করবে (সে রাখবে), তার কোন গুনাহ হবে না। (মুসলিম)[১]
[১] সহীহ : মুসলিম ১১২১, নাসায়ী ২৩০৩, সহীহ ইবনু খুযায়মাহ্ ২০২৬, দারাকুত্বনী ২৩০১, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৮১৫৮, সহীহ ইবনু হিব্বান ৩৫৬৭, ইরওয়া ৯২৬, সহীহাহ্ ১৯২।
