৭/৬. অধ্যায়ঃ
নফল সিয়াম প্রসঙ্গে - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২০৪৩-[৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২০৪৩-[৭]
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللّٰهُ عَنْهَا قَالَتْ: مَا رَأَيْتُ رَسُوْلَ اللّٰهِ ﷺ صَائِمًا فِى الْعَشْرِ قَطُّ. رَوَاهُ مُسْلِمٌ
আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে কখনো ‘আশর-এ (অর্থাৎ- যিলহজ মাসের প্রথম দশকে) সাওম পালন করতে দেখিনি। (মুসলিম)[১]
[১] সহীহ : মুসলিম ১১৭৬, তিরমিযী ৭৫৬, আহমাদ ২৪১৪৭, সহীহ ইবনু খুযায়মাহ্ ২১০৩, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৮৩৯৪।
