৭/৬. অধ্যায়ঃ
নফল সিয়াম প্রসঙ্গে - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২০৬১-[২৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২০৬১-[২৫]
وَعَنْ مُسْلِمٌ الْقُرَشِىٌّ قَالَ: سَأَلت أَوْ سُئِلَ رَسُوْلُ اللّٰهِ ﷺ عَن صِيَامِ الدَّهْرِ فَقَالَ: «إِنَّ لِأَهْلِكَ عَلَيْكَ حَقًّا صُمْ رَمَضَانَ وَالَّذِىْ يَلِيهِ وَكُلَّ أَرْبِعَاءَ وَخَمِيسٍ فَإِذًا أَنْتَ قَدْ صُمْتَ الدَّهْرَ كُلَّه». رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِىُّ
মুসলিম আল কুরাশী (রাঃ) হতে বর্ণিতঃ
আমি অথবা অন্য কোন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সবসময়ে সাওম পালনের বিষয় জিজ্ঞেস করেছে। তখন তিনি বলেছেন, তোমার ওপর তোমার পরিবার-পরিজনের হক আছে। রমাযান (রমজান) মাসের সাওম রাখো। আর রমাযান (রমজান) মাসের সাথের দিনগুলোতে রাখো। অর্থাৎ- ঈদুল ফিতরের পরের দিন থেকে ছয়টি সওম পালন কর। আর প্রত্যেক বুধ, বৃহস্পতিবার রাখতে পার। যদি তুমি এ দিনগুলো সাওম রাখো তাহলে মনে করবে যে, তুমি সব সময়ই সিয়াম রেখেছ। (আবূ দাঊদ, তিরমিযী)[১]
[১] য‘ঈফ : আবূ দাঊদ ২৪৩২, নাসায়ী ২৪১৯, শু‘আবূল ঈমান ৩৫৮৬, য‘ঈফ আত্ তারগীব ৬৩৫, তিরমিযী ৭৪৮। কারণ এর সানাদে ‘উবায়দুল্লাহ ইবনু মুসলিম একজন মাজহূল রাবী।
