৮/০. অধ্যায়ঃ
কুরআনের মর্যাদা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২১৭৭-[৬৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২১৭৭-[৬৯]
وَعَنْ عَطَاءِ بْنِ أَبِىْ رَبَاحٍ قَالَ: بَلَغَنِىْ أَنَّ رَسُوْلَ اللّٰهِ ﷺ قَالَ: «مَنْ قَرَأَ ﴿يٰسٓ﴾ فِىْ صَدْرِ النَّهَارِ قَضَيْتُ حَوَائِجَه» رَوَاهُ الدَّارِمِىُّ مُرْسَلًا
আত্বা ইবনু আবূ রবাহ (রহঃ) হতে বর্ণিতঃ
নির্ভরযোগ্য সূত্রে আমার কাছে এ কথা পৌঁছেছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি দিনের প্রথম অংশে সূরা ইয়াসীন পড়বে, তার সব প্রয়োজন পূর্ণ হবে। (দারিমী মুরসাল হিসেবে বর্ণনা করেছেন)[১]
[১] য‘ঈফ : দারিমী ৩৪৬১। কারণ এটি মুরসাল।
