৮/২. অধ্যায়ঃ
কিরাআতের ভিন্নতা ও কুরআন সংকলন প্রসঙ্গে - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২২১৮-[৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২২১৮-[৮]
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: كَانَ رَسُوْلُ اللّٰهِ ﷺ لَا يَعْرِفُ فَصْلَ السُّورَةِ حَتّٰى يَنْزِلَ عَلَيْهِ بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ. رَوَاهُ أَبُو دَاوُدَ
আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘বিসমিল্লা-হির রহমা-নির রহীম’ নাযিল না হওয়া পর্যন্ত সূরাগুলোর মধ্যে পার্থক্য বুঝে উঠতে পারতেন না। (আবূ দাঊদ)[১]
[১] সহীহ : আবূ দাঊদ ৭৮৮, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ২৩৭৭, শু‘আবূল ঈমান ২১২৫, সহীহ আল জামি‘ ৪৮৬৪।
