১২/৪. অধ্যায়ঃ
নিষিদ্ধ বস্তু ক্রয়-বিক্রয় - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৮৭৩-[৪০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৮৭৩-[৪০]
وَعَنْ أَنَسٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَاعَ حِلْسًا وَقَدَحًا فَقَالَ: «مَنْ يَشْتَرِي هَذَا الحلس والقدح؟» فَقَالَ رجل: آخذهما بِدِرْهَمٍ. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يَزِيدُ عَلَى دِرْهَمٍ؟» فَأَعْطَاهُ رَجُلٌ دِرْهَمَيْنِ فَبَاعَهُمَا مِنْهُ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) একখণ্ড কম্বল ও একটি পেয়ালা বিক্রি করতে ইচ্ছা পোষণ করলেন। তিনি (ﷺ) ক্রেতার আহ্বানে বলতে লাগলেন, এই কম্বলখণ্ড ও পেয়ালা কে ক্রয় করবে? জনৈক ব্যক্তি বলল, আমি উভয়টিকে এক দিরহামের [রৌপ্য-মুদ্রার] বিনিময়ে কিনতে পারি। নবী (ﷺ) বললেন, এক দিরহামের চেয়ে বেশি কে দেবে? এক ব্যক্তি তাঁকে দুই দিরহামের বিনিময় দিল। তিনি (ﷺ) উক্ত ব্যক্তির কাছে তা বিক্রি করে দিলেন।
[১] য‘ঈফ : তিরমিযী ১২১৮, আবূ দাঊদ ১৬৪১, ইবনু মাজাহ ৩১৯৮, আহমাদ ১২১৩৪, ইরওয়া ১২৮৯, য‘ঈফ আত্ তারগীব ৫০৪।
